(৪৫৬) সাওম (রোজা) [হাদিসের সীমা (৬৫২-৭২৬), সর্বমোট হাদিসঃ ৭৫টি]

১৩/২৪. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ২৭টি]


শুধু জুমু‘আহ্‌র দিনে সওম পালন অপছন্দনীয়।




40578 OK

(৭০০)

সহিহ হাদিস

حديث جَابِرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادٍ، قَالَ: سَأَلْتُ جَابِرًا رضي الله عنه: نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ يَوْمِ الْجُمُعَةِ قَالَ: نَعَمْ


মুহাম্মাদ ইব্‌নু ‘আব্বাদ (রহ.) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি জুমু‘আহ্‌র দিনে (নফল) সওম পালন করতে নিষেধ করেছেন? উত্তরে তিনি বললেন, হাঁ। (বুখারী পর্ব ৩০ : /৬৩ হাঃ ১৯৮৪, মুসলিম ১৩/২৩, হাঃ ১১৪৩) [আল লু'লু ওয়াল মারজান : ৭০০]


হাদিসের মান : সহিহ হাদিস



40579 OK

(৭০১)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لاَ يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ إِلاَّ يَوْمًا قَبْلَهُ أَوْ بَعْدَهُ


আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, তোমাদের কেউ যেন শুধু জুম‘আর দিনে সওম পালন না করে কিন্তু তার পূর্বে একদিন অথবা পরের দিন (যদি পালন করে তবে জুমু‘আর দিনে সওম পালন করা যায়)। (বুখারী পর্ব ৩০ : /৬৩ হাঃ ১৯৮৫, মুসলিম ১৩/২৪, হাঃ ১১৪৪) [আল লু'লু ওয়াল মারজান : ৭০১]


হাদিসের মান : সহিহ হাদিস