
حديث عُمَرَ بْنِ الْخَطَّابِ رضي الله عنه، قَالَ: هذَانِ يَوْمَانِ نَهى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صِيَامِهِمَا: يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ، وَالْيَوْمُ الآخَرُ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ
বনূ আয্হারের আযাদকৃত গোলাম আবূ ‘উবাইদ (রহ.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি একদা ঈদে ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ)-এর সাথে ছিলাম, তখন তিনি বললেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ দু’ দিনে সওম পালন করতে নিষেধ করেছেন। (ঈদুল ফিত্রের দিন) যে দিন তোমরা তোমাদের সওম ছেড়ে দাও। আরেক দিন, যেদিন তোমরা তোমাদের কুরবানীর গোশত্ খাও। (বুখারী পর্ব ৩০ : /৬৬ হাঃ ১৯৯০, মুসলিম ১৩/২২, হাঃ ১১৩৭) [আল লু'লু ওয়াল মারজান : ৬৯৭]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَلاَ صَوْمَ فِي يَوْمَيْنِ: الْفِطْرِ وَالأَضْحى
আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দুটি দিনে সওম পালন নেইঃ (সে দু’টি দিন হচ্ছে) ‘ঈদুল ফিতর ও ‘ঈদুল আযহা। (বুখারী পর্ব ২০ : /৬ হাঃ ১১৯৭, মুসলিম কিতাবুস সিয়াম ৬/৫১, হাঃ ৮২৭) [আল লু'লু ওয়াল মারজান : ৬৯৮]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث ابْنِ عُمَرَ عَنْ زِيَادِ ابْنِ جُبَيْرٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عُمَرَ فَقَالَ: رَجُلٌ نَذَرَ أَنْ يَصُومَ يَوْمًا، قَالَ: أَظُنُّهُ، قَالَ: الاثْنَيْنِ، فَوَافَقَ يَوْمَ عِيدٍ؛ فَقَالَ ابْنُ عُمَرَ: أَمَرَ اللهُ بِوَفَاءِ النَّذْرِ، وَنَهى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ هذَا الْيَوْمِ
যিয়াদ ইব্নু জুবাইর (রহ.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, এক ব্যক্তি এসে (‘আবদুল্লাহ) ইব্নু ‘উমার (রাঃ)-কে বলল যে, এক ব্যক্তি কোন এক দিনের সওম পালন করার মানৎ করেছে, আমার মনে হয় সে সোমবারের কথা বলেছিল। ঘটনাক্রমে ঐ দিন ঈদের দিন পড়ে যায়। ইব্নু ‘উমার (রাঃ) বললেন, আল্লাহ তা‘আলা মানৎ পুরা করার নির্দেশ দিয়েছেন আর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এই (ঈদের) দিনে সওম পালন করতে নিষেধ করেছেন। (বুখারী পর্ব ৩০ : /৬৭ হাঃ ১৯৯৪, মুসলিম ১৩/২২, হাঃ ১১৩৯) [আল লু'লু ওয়াল মারজান : ৬৯৯]
হাদিসের মান : সহিহ হাদিস