(৪৫৬) সাওম (রোজা) [হাদিসের সীমা (৬৫২-৭২৬), সর্বমোট হাদিসঃ ৭৫টি]

১৩/৯. [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ৬২টি]


সাহারীর ফাযীলাত এবং তা গ্রহণের প্রতি গুরুত্বারোপ এবং সাহরী দেরি করে খাওয়া এবং ইফতার জলদি করা মুস্তাহাব।




40543 OK

(৬৬৫)

সহিহ হাদিস

حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً


আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমরা সাহাবী খাও, কেননা সাহারীতে বারাকাত নিহিত। (বুখারী পর্ব ৩০ : /১০ হাঃ ১৯২৩, মুসলিম ১৩/৯ হাঃ ১০৯৫) [আল লু'লু ওয়াল মারজান : ৬৬৫]


হাদিসের মান : সহিহ হাদিস



40544 OK

(৬৬৬)

সহিহ হাদিস

حديث زَيْدِ بْنِ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ حَدَّثَه أَنَّهُمْ تَسَحَّرُوا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَامُوا إِلَى الصَّلاَةِ، قُلْتُ: كَمْ بَيْنَهُمَا قَالَ: قَدْرُ خَمْسِينَ أَوْ سِتِّينَ، يَعْنِي آيَةً


যায়দ ইব্‌নু সাবিত (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, তাঁরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে সাহারী খেয়েছেন, অতঃপর ফাজরের সলাতে দাঁড়িয়েছেন। আনাস (রাঃ) বলেন, আমি জিজ্ঞেস করলাম, এ দু’য়ের মাঝে কতটুকু সময়ের ব্যবধান ছিলো? তিনি বললেন, পঞ্চাশ বা ষাট আয়াত তিলাওয়াত করা যায়, এরূপ সময়ের ব্যবধান ছিলো। (বুখারী পর্ব ৯ : /২৭ হাঃ ৫৭৫, মুসলিম ১৩/৯, হাঃ ১০৯৭) [আল লু'লু ওয়াল মারজান : ৬৬৬]


হাদিসের মান : সহিহ হাদিস



40545 OK

(৬৬৭)

সহিহ হাদিস

حديث سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ يَزالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ


সাহ্ল ইবনু সা‘দ (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে*, ততদিন তারা কল্যাণের উপরে থাকে। (বুখারী পর্ব ৩০ : /৪৫ হাঃ ১৯৫৭, মুসলিম ১৩/৯, হাঃ ১০৯৮) [আল লু'লু ওয়াল মারজান : ৬৬৭]


হাদিসের মান : সহিহ হাদিস