(৪৫৬) সাওম (রোজা) [হাদিসের সীমা (৬৫২-৭২৬), সর্বমোট হাদিসঃ ৭৫টি]

১৩/৩. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৭০টি]


রমাযানের একদিন বা দু’দিন পূর্বে সওম পালন করবে না।




40535 OK

(৬৫৭)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلاَّ أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ فَلْيَصُمْ ذلِكَ الْيَوْمَ


আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা কেউ রমাযানের একদিন কিংবা দু’দিন আগে হতে সওম শুরু করবে না। তবে কেউ যদি এ সময় সিয়াম পালনে অভ্যস্ত থাকে তাহলে সে সেদিন সওম পালন করতে পারবে। (বুখারী পর্ব ৩০ : /১৪ হাঃ ১৯১৪, মুসলিম হাঃ ১৩/৩, হাঃ ১০৮২) [আল লু'লু ওয়াল মারজান : ৬৫৭]


হাদিসের মান : সহিহ হাদিস