(৪৫৫) যাকাত [হাদিসের সীমা (৫৬৭ - ৬০০), সর্বমোট হাদিসঃ ৮৫টি]

১২/৫৪. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১টি]


সদাকাহ দানকারীর জন্য দু‘আ করা।




40529 OK

(৬৫১)

সহিহ হাদিস

حديث عَبْدِ اللهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا أَتَاهُ قَوْمٌ بِصَدَقَتِهِمْ قَالَ: اللهُمَّ صَلِّ عَلَى آلِ فُلاَنٍ، فَأَتَاهُ أَبِي بِصَدَقَتِهِ، فَقَالَ: اللهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى


আবদুল্লাহ বিন আবূ আওফা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, যখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট কোন গোত্র থেকে সদাকাহ আসত তখন তিনি দু‘আ করে বলতেন, হে আল্লাহ তুমি রহমত বর্ষণ কর, আর যখন আমার পিতা সদাকাহ নিয়ে আসতেন, তখন দু‘আ করে বলতেন, হে আল্লাহ তুমি আবূ আওফার বংশের উপর রহমত বর্ষণ কর। (বুখারী পর্ব ২৪ : /৬৪ হাঃ ১৪৯৮, মুসলিম ১২/৫৩, হাঃ ১০৭৮) [আল লু'লু ওয়াল মারজান : ৬৫১]


হাদিসের মান : সহিহ হাদিস