
حديث أَنَسٍ رضي الله عنه، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِلَحْمٍ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، فَقَالَ: هُوَ عَلَيْهَا صَدَقَةٌ، وَهُوَ لَنَا هَدِيَّةٌ
আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
বারীরাহ (রাঃ)-কে সদাকাহকৃত গোশতের কিছু আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেয়া হল। তিনি বললেন, তা বারীরাহ’র জন্য সদাকাহ এবং আমাদের জন্য হাদিয়া। (বুখারী পর্ব ২৪ : /৬২ হাঃ ১৪৯৫, মুসলিম ১২/৫২, হাঃ ১০৭৪) [আল লু'লু ওয়াল মারজান : ৬৪৮]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ، قَالَتْ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَائِشَة، فَقَالَ: هَلْ عِنْدَكُمْ شَيْءٌ فَقَالَتْ: لاَ إِلاَّ شَيْءٌ بَعَثَتْ بِهِ إِلَيْنَا نُسَيْبَةُ مِنَ الشَّاةِ الَّتِي بَعَثْتَ بِهَا مِنَ الصَّدَقَةِ فَقَالَ: إِنَّهَا قَدْ بَلَغَتْ مَحِلَّهَا
উম্মু ‘আতিয়্যাহ আনসারীয়াহ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘আয়িশাহ্ (রাঃ)-এর নিকট গিয়ে বললেনঃ তোমাদের কাছে (খাবার) কিছু আছে কি? ‘আয়িশাহ্ (রাঃ) বললেনঃ না, তবে আপনি সদাকাহস্বরূপ নুসাইবাহকে বকরীর যে গোশত পাঠিয়েছিলেন, সে তার কিছু পাঠিয়ে দিয়েছিল (তাছাড়া কিছু নেই। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ সদাকাহ তার যথাস্থানে পৌঁছেছে। (বুখারী পর্ব ২৪ : /৬২ হাঃ ১৪৯৪, মুসলিম হাঃ) [আল লু'লু ওয়াল মারজান : ৬৪৯]
হাদিসের মান : সহিহ হাদিস