(৪৫৫) যাকাত [হাদিসের সীমা (৫৬৭ - ৬০০), সর্বমোট হাদিসঃ ৮৫টি]

১২/৪৯. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৮টি]


খারিজীরা সৃষ্টি ও স্বভাবের দিক দিয়ে নিকৃষ্ট।




40522 OK

(৬৪৪)

সহিহ হাদিস

حديث سَهْلِ بْنِ حُنَيْفٍ عَنْ يُسَيْرِ بْنِ عَمْرِو، قَالَ: قُلْتُ لِسَهْلِ بْنِ حُنَيْفٍ: هَلْ سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الْخَوارِجِ شَيْئًا قَالَ: سَمِعْتُهُ يَقُولُ، وَأَهْوَى بِيَدِهِ [ص: 235] قِبَلَ الْعِرَاقِ: يَخْرُجُ مِنْهُ قَوْمٌ يَقْرَءُونَ الْقُرْآنَ، لاَ يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ


ইউসায়র ইব্‌নু ‘আমর (রহ.) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি সাহ্ল ইব্‌নু হুনায়ফ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, আপনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে খারিজীদের সম্পর্কে কিছু বলতে শুনেছেন কি? তিনি বললেন, আমি তাকে বলতে শুনেছি, আর তখন তিনি তাঁর হাত ইরাকের দিকে বাড়িয়েছিলেন যে, সেখান থেকে এমন একটি কওম বের হবে যারা কুরআন পড়বে সত্য, কিন্তু তা তাদের গলদেশ অতিক্রম করবে না, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। (বুখারী পর্ব ৮৮ : /৭ হাঃ ৬৯৩৪, মুসলিম হাঃ) [আল লু'লু ওয়াল মারজান : ৬৪৪]


হাদিসের মান : সহিহ হাদিস