(৪৫৫) যাকাত [হাদিসের সীমা (৫৬৭ - ৬০০), সর্বমোট হাদিসঃ ৮৫টি]

১২/৩৯. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৩০টি]


বানী আদামের যদি দু’টি উপত্যকা থাকে তাহলে সে তৃতীয়টি চাইবে।




40500 OK

(৬২২)

সহিহ হাদিস

حديث أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وَادِيَانِ، وَلَنْ يَمْلأَ فَاهُ إِلاَّ التُّرَابُ، وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ


আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যদি আদাম সন্তানের স্বর্ণ পরিপূর্ণ একটা উপত্যকা থাকে, তথাপি সে তার জন্য দু’টি উপত্যকার কামনা করবে। তার মুখ একমাত্র মাটি ব্যতীত অন্য কিছুই ভরতে পারবে না। অবশ্য যে ব্যক্তি তাওবাহ করে, আল্লাহ্ তা‘আলা তার তাওবাহ কবূল করেন। (বুখারী পর্ব ৮১ : /১০ হাঃ ৬৪৩৯, মুসলিম ১২/৩৯ হাঃ ১০৪৮) [আল লু'লু ওয়াল মারজান : ৬২২]


হাদিসের মান : সহিহ হাদিস



40501 OK

(৬২৩)

সহিহ হাদিস

حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ مِلْءَ وَادٍ مَالاً لأَحَبَّ أَنَّ لَهُ إِلَيْهِ مِثْلَهُ، وَلاَ يَمْلأُ عَيْنَ ابْنِ آدَمَ إِلاَّ التُّرَابُ، وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ


ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, তিনি বলেনঃ বানী আদমের জন্য যদি এক উপত্যকা পরিমাণ ধনসম্পদ থাকে, তা‘হলে সে আরও ধন অর্জনের জন্য লালায়িত থাকবে। বানী আদামের লোভী চোখ মাটি ব্যতীত আর কিছুই তৃপ্ত করতে পারবে না। তবে যে তাওবাহ করবে আল্লাহ্ তা‘আলা তার তাওবাহ কবূল করবেন। (বুখারী পর্ব ৮১ : /১০ হাঃ ৬৪৩৭, মুসলিম ১২/৩৯ হাঃ ১০৪৯) [আল লু'লু ওয়াল মারজান : ৬২৩]


হাদিসের মান : সহিহ হাদিস