(৪৫৫) যাকাত [হাদিসের সীমা (৫৬৭ - ৬০০), সর্বমোট হাদিসঃ ৮৫টি]

১২/৩৫. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৫টি]


মানুষের নিকট যাচঞ্চা করা অপছন্দনীয়।




40495 OK

(৬১৭)

সহিহ হাদিস

حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا يَزَالُ الرَّجُلُ يَسْأَلُ النَّاسَ حَتَّى يَأْتِيَ يَوْمَ الْقِيَامَةِ لَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمٍ


‘আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সব সময় মানুষের কাছে চেয়ে থাকে, সে কিয়ামাতের দিন এমনভাবে উপস্থিত হবে যে, তার মুখমণ্ডলে কোন গোশ্ত থাকবে না। (বুখারী পর্ব ৩৪ : /৫২ হাঃ ১৪৭৫, মুসলিম ১২/৩৫ হাঃ ১০৪০) [আল লু'লু ওয়াল মারজান : ৬১৭]


হাদিসের মান : সহিহ হাদিস



40496 OK

(৬১৮)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لأَنْ يَحْتَطِبَ أَحَدُكُمْ حُزْمَةً عَلَى ظَهْرِهِ خَيْرٌ مِنْ أَنْ يَسْأَلَ أَحَدًا فَيُعْطِيَهُ أَوْ يَمْنَعَهُ [ص: 220] أخرجه البخاري في: 34 كتاب البيوع: 15 باب كسب الرجل وعمله بيده


আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কারো পক্ষে এক বোঝা লাকড়ী সংগ্রহ করে পিঠে বহন করে নেয়া কারো নিকট চাওয়ার চেয়ে উত্তম। কেউ দিতেও পারে, নাও দিতে পারে। (বুখারী পর্ব ৩৪ : /১৫ হাঃ ২০৭৪, মুসলিম ১২/৩৫, হাঃ ১০৪২) [আল লু'লু ওয়াল মারজান : ৬১৮]


হাদিসের মান : সহিহ হাদিস