(৪৫৪) জানাযা [হাদিসের সীমা (৫৩১ - ৯৫৮), সর্বমোট হাদিসঃ ৩৬টি]

১১/২২. [মোট হাদিসঃ ৪টি] [অবশিষ্ট হাদিসঃ ১২টি]


জানাযাহ্‌র তাকবীর সংক্রান্ত।




40433 OK

(৫৫৫)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ نَعَى النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ، خَرَجَ إِلَى الْمُصَلَّى فَصَفَّ بِهِمْ وَكَبَّرَ أَرْبَعًا


আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

নাজাশী যেদিন মারা যান সেদিন-ই আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মৃত্যুর খবর দেন এবং জানাযাহ্’র স্থানে গিয়ে লোকদের কাতারবন্দী করে চার তাক্‌বীর আদায় করলেন। (বুখারী পর্ব ২৩ : /৪ হাঃ ১২৪৫, মুসলিম ১১/২২, হাঃ ৯৫১) [আল লু'লু ওয়াল মারজান : ৫৫৫]


হাদিসের মান : সহিহ হাদিস



40434 OK

(৫৫৬)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: نَعَى لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجَاشِيَّ، صَاحِبَ الْحَبَشَةِ، الْيَوْمَ الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ: اسْتَغْفِرُوا َلأخِيكُمْ


আবু হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)নাজাশীর মৃত্যুর দিনই আমাদের তাঁর মৃত্যুর খবর জানান এবং ইরশাদ করেনঃ তোমরা তোমাদের ভাই-এর (নাজাশীর) জন্য ক্ষমা প্রার্থনা কর। (বুখারী পর্ব ২৩ : /৬১ হাঃ ১৩২৭, মুসলিম ১১/২২ হাঃ ৯৫১) [আল লু'লু ওয়াল মারজান : ৫৫৬]


হাদিসের মান : সহিহ হাদিস



40435 OK

(৫৫৭)

সহিহ হাদিস

حديث جَابِرٍ رضي الله عنه، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى أَصْحَمَةَ النَّجَاشِيِّ، فَكَبَّرَ أَرْبَعًا


জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আসহামা নাজাশীর জানাযার সলাত আদায় করলেন, তাতে তিনি চার তাক্‌বীর দিলেন। ইয়াযীদ ইব্‌নু হারূন ও আবদুস্ সামাদ (রহ.) সালীম (রহ.) হতে ====== শব্দটি উল্লেখ করেন। (বুখারী পর্ব ২৩ : /৬৫ হাঃ ১৩৩৪, মুসলিম ১১/২২ হাঃ ৯৫২) [আল লু'লু ওয়াল মারজান : ৫৫৭]


হাদিসের মান : সহিহ হাদিস



40436 OK

(৫৫৮)

সহিহ হাদিস

حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَدْ تُوُفِّيَ الْيَوْمَ رَجُلٌ صَالِحٌ مِنَ الْحَبَشِ، فَهَلُمَّ فَصَلُّوا عَلَيْهِ قَالَ: فَصَفَفْنَا، فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ، وَنَحْنُ صُفُوفٌ


জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আজ হাবাশা দেশের (আবিসিনিয়ার) একজন পুণ্যবান লোকের মৃত্যু হয়েছে, তোমরা এসো তাঁর জন্য (জানাযার) সলাত আদায় কর। বর্ণনাকারী বলেন, আমরা তখন কাতারবন্দী হয়ে দাঁড়ালে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (জানাযার) সলাত আদায় করলেন, আমরা ছিলাম কয়েক কাতার। আবূ যুবাইর (রহ.) জাবির (রাঃ) হতে বর্ণনা করেন, জাবির (রাঃ) বলেছেন, আমি দ্বিতীয় কাতারে ছিলাম। (বুখারী পর্ব২৩ : /৫৫ হাঃ ১৩২০, মুসলিম ১১/২২ হাঃ ৯৫২) [আল লু'লু ওয়াল মারজান : ৫৫৮]


হাদিসের মান : সহিহ হাদিস