(৪৫৪) জানাযা [হাদিসের সীমা (৫৩১ - ৯৫৮), সর্বমোট হাদিসঃ ৩৬টি]

১১/১৭. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৬টি]


জানাযার সলাত ও তার পিছে অনুগমনের ফাযীলাত।




40429 OK

(৫৫১)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ شَهِدَ الْجَنَازَةَ حَتَّى يُصَلِّي عَلَيْهَا فَلَهُ قِيرَاطٌ، وَمَنْ شَهِدَ حَتَّى تُدْفَنَ كَانَ لَهُ قِيرَاطَانِ، قِيلَ: وَمَا الْقيرَاطَانِ قَالَ: مِثْلُ الْجَبَلَيْنِ الْعظيمَيْنِ


আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি মৃতের জন্য সলাত আদায় করা পর্যন্ত জানাযায় উপস্থিত থাকবে, তার জন্য এক কীরাত, আর যে ব্যক্তি মৃতের দাফন হয়ে যাওয়া পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য দু’ কীরাত। জিজ্ঞেস করা হল দু’ কীরাত কী? তিনি বললেন, দু’টি বিশাল পর্বত সমতুল্য (সাওয়াব)। (বুখারী পর্ব ২৩ : /৫৯ হাঃ ১৩২৫, মুসলিম ১১/১৭, হাঃ ৯৪৫) [আল লু'লু ওয়াল মারজান : ৫৫১]


হাদিসের মান : সহিহ হাদিস



40430 OK

(৫৫২)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ حَدَّثَ ابْنُ عُمَرَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رضي الله عنه يَقُولُ: مَنْ تَبِعَ جَنَازَةً فَلَهُ قِيرَاطٌ، فَقَالَ: أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ عَلَيْنَا، فَصَدَّقَتْ، يَعْنِي عَائِشَةَ أَبَا هُرَيْرَةَ؛ وَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهُ؛ فَقَالَ ابْنُ عُمَرَ: لَقَدْ فَرَّطْنَا فِي قَرَارِيطَ كَثيرَةٍ


আবূ হুরায়রাহ ও ‘আয়িশাহ (রাযি) থেকে বর্ণিতঃ

ইবনু ‘উমার (রাঃ) বর্ণনা করেছেন, আবূ হুরায়রাহ (রাঃ) বলতেন, যে ব্যক্তি জানাযার অনুসরণ করলো তার জন্য এক কীরাত। তিনি অতিরিক্ত বলেছেন এ বিষয়ে আবূ হুরায়রাহ্ (রাঃ)-কে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, আমিও আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এ হাদীস বলতে শুনেছি। ইব্‌নু ‘উমার (রাঃ) বললেন, তা হলে তো আমরা অনেক কীরাত (সাওয়াব) হারিয়ে ফেলেছি। .............. এর অর্থ আল্লাহ্‌র আদেশ খুইয়েছি। (বুখারী পর্ব ২৩ : /৫৮ হাঃ ১৩২৪, মুসলিম ১১/১৭ হাঃ ৯৪৫) [আল লু'লু ওয়াল মারজান : ৫৫২]


হাদিসের মান : সহিহ হাদিস