(৪৫০) জুমু‘আর বর্ণনা [হাদিসের সীমা (৪৮৫ - ৫০৪), সর্বমোট হাদিসঃ ২০টি]

৭/১৪. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৩টি]


ইমামের খুৎবাহ চলাকালীন তাহিয়াতুল মাসজিদ আদায় করা।




40380 OK

(৫০২)

সহিহ হাদিস

حديث جَابِرٍ قَالَ: دَخَلَ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فَقَالَ: أَصَلَّيْتَ قَالَ: لاَ، قَالَ: فَصَلِّ رَكْعَتَيْنِ


জাবির ইবনু ‘আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, এক জুমু‘আহ’র দিন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খুত্‌বাহ দেয়ার সময় এক ব্যক্তি প্রবেশ করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, সলাত আদায় করেছ কি? সে বলল, না, তিনি বললেনঃ উঠ, দু’ রাক‘আত সলাত আদায় কর।(বুখারী পর্ব ১১ : /৩৩ হাঃ ৯৩১, মুসলিম ৭/১৪ হাঃ ৮৭৫) [আল লু'লু ওয়াল মারজান : ৫০২]


হাদিসের মান : সহিহ হাদিস



40381 OK

(৫০৩)

সহিহ হাদিস

حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَخْطُبُ: إِذَا جَاءَ أَحَدُكُمْ وَالإِمَامُ يَخْطُبُ أَوْ قَدْ خَرَجَ فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ


জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর খুত্‌বাহ প্রদানকালে ইরশাদ করলেনঃ তোমরা কেউ এমন সময় মাসজিদে উপস্থিত হলে, যখন ইমাম (জুমু’আহ্‌র) খুত্‌বা দিচ্ছেন, কিংবা মিম্বরে আরোহণের জন্য (হুজরাহ হতে) বেরিয়ে পড়েছেন, তাহলে সে তখন যেন দু’ রাক’আত সলাত আদায় করে নেয়। (বুখারী পর্ব ১৯ : /২৫ হাঃ ১১৭০, মুসলিম ৭/১৪ হাঃ ৮৭৫) [আল লু'লু ওয়াল মারজান : ৫০৩]


হাদিসের মান : সহিহ হাদিস