(৪৪৯) মুসাফির ব্যক্তির সলাত ও তা ক্বসর করার বর্ণনা [হাদিসের সীমা (৩৯৮ - ৪৮৪), সর্বমোট হাদিসঃ ৮৭টি]

৬/৫৫. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৬টি]


মাগরিব সলাতের পূর্বে দু’ রাক‘আত সলাত মুস্তাহাব।




40357 OK

(৪৭৯)

সহিহ হাদিস

حديث أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ الْمُؤذِّنُ إِذَا أَذَّنَ، قَامَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْتَدِرُونَ السَّوَارِيَ حَتَّى يَخْرُجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُمْ كَذلِكَ يُصَلُّونَ الرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ، وَلَمْ يَكُنْ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ شَيْءٌ


আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, মুআযযিন যখন আযান দিতো, তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবীগণের মধ্যে কয়েকজন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বের হওয়া পর্যন্ত (মসজিদের) খুঁটির নিকট গিয়ে দাঁড়াতেন এবং এ অবস্থায় মাগিরবের পূর্বে দু’ রাক‘আত সলাত আদায় করতেন। অথচ মাগরিবের আযান ও ইকামাতের মধ্যে কিছু (সময়) থাকত না। উসমান ইব্‌নু জাবালাহ ও আবূ দাঊদ (রহ.) শু‘বা (রহ.) হতে বর্ণনা করেন যে, এ দু’য়ের মধ্যবর্তী ব্যবধান খুবই সামান্য হত। (বুখারী পর্ব ১০ : /১৪ হাঃ ৬২৫, মুসলিম ৬/৫৫, হাঃ ৮৩৭) [আল লু'লু ওয়াল মারজান : ৪৭৯]


হাদিসের মান : সহিহ হাদিস