(৪৪৯) মুসাফির ব্যক্তির সলাত ও তা ক্বসর করার বর্ণনা [হাদিসের সীমা (৩৯৮ - ৪৮৪), সর্বমোট হাদিসঃ ৮৭টি]

৬/৫১. [মোট হাদিসঃ ৪টি] [অবশিষ্ট হাদিসঃ ১২টি]


যে সমস্ত সময়ে সলাত আদায় নিষিদ্ধ।




40351 OK

(৪৭৩)

সহিহ হাদিস

حديث عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: شَهِدَ عِنْدِي رِجَالٌ مَرْضِيُّونَ [ص: 159] وَأَرْضَاهُمْ عِنْدِي عُمَرُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهى عَنِ الصَّلاَةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَشْرُقَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ


ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, কয়েকজন আস্থাভাজন ব্যক্তি-আমার নিকট যাঁদের মধ্যে শ্রেষ্ঠ হলেন ‘উমার (রাঃ)-আমাকে বলেছেন যে, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাজরের পর সূর্য উজ্জ্বল হয়ে না উঠা পর্যন্ত এবং ‘আসরের পর সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করেছেন। (বুখারী পর্ব ৯ : /৩০ হাঃ ৫৮১, মুসলিম ৬/৫১, হাঃ ৮২৬) [আল লু'লু ওয়াল মারজান : ৪৭৩]


হাদিসের মান : সহিহ হাদিস



40352 OK

(৪৭৪)

সহিহ হাদিস

حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لاَ صَلاَةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ، وَلاَ صَلاَةَ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغِيبَ الشَّمْسُ


আবূ সাঈদ খুদ্‌রী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, ফাজরের পর সূর্য উদিত হয়ে (একটু) উপরে না উঠা পর্যন্ত এবং ‘আসরের পর সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত কোন সলাত নেই। (বুখারী পর্ব ৯ : /৩১ হাঃ ৫৮৬, মুসলিম ৬/৫১, হাঃ ৮২৭) [আল লু'লু ওয়াল মারজান : ৪৭৪]


হাদিসের মান : সহিহ হাদিস



40353 OK

(৪৭৫)

সহিহ হাদিস

حديث ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تَحَرَّوْا بِصَلاَتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا


ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সলাত আদায়ের ইচ্ছা করো না। (বুখারী পর্ব ৯ : /৩০ হাঃ ৫৮৩, মুসলিম ৬/৫১, হাঃ ৮২৮) [আল লু'লু ওয়াল মারজান : ৪৭৫]


হাদিসের মান : সহিহ হাদিস



40354 OK

(৪৭৬)

সহিহ হাদিস

حديث ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَدَعُوا الصَّلاَةَ حَتَّى تَبْرُزَ، وَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ فَدَعُوا الصَّلاَةَ حَتَّى تَغِيبَ


ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন সূর্যের এক কিনারা উদিত হবে, তখন তা পরিস্কারভাবে উদিত না হওয়া পর্যন্ত সলাত আদায় বন্ধ রাখো। আবার যখন সূর্যের এক কিনারা অস্ত যাবে, তখন তা সম্পূর্ন অস্ত না যাওয়া পর্যন্ত তোমরা সলাত আদায় বন্ধ রাখ। (বুখারী পর্ব ৫৯ : /১১ হাঃ ৩২৭২, মুসলিম ৬/৫১ হাঃ ৮২৮) [আল লু'লু ওয়াল মারজান : ৪৭৬]


হাদিসের মান : সহিহ হাদিস