
حديث حَفْصَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ، إِذَا اعْتَكَفَ الْمُؤَذِّنُ لِلصُّبْحِ، وَبَدَا الصُّبْحُ، صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ تُقَامَ الصَّلاَةُ
হাফসা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, যখন মুআয্যিন সুব্হে সাদিকের প্রতীক্ষায় থাকত (ও আযান দিত) এবং ভোর স্পষ্ট হতোথ- জামা’আত দাঁড়ানোর পূর্বে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সংক্ষেপে দু’রাক’আত সলাত আদায় করে নিতেন। (বুখারী পর্ব ১০ : /১২ হাঃ ৬১৮, মুসলিম ৬/১৪, হাঃ ৭২৩) [আল লু'লু ওয়াল মারজান : ৪১৯]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالإِقَامَةِ مِنْ صَلاَةِ الصُّبْحِ
‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাজরের আযান ও ইকামতের মাঝে দু’ রাক’আত সলাত সংক্ষেপে আদায় করতেন। (বুখারী পর্ব ১০ : /১২ হাঃ ৬১৯, মুসলিম ৬/১৪, হাঃ ৭২৪) [আল লু'লু ওয়াল মারজান : ৪২০]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخَفِّفُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ، حَتَّى إِنِّي لأَقُولُ هَلْ قَرَأَ بِأُمِّ الْكِتَابِ
আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাজরের আযান ও ইকামতের মাঝে দু’ রাক’আত সলাত এতো সংক্ষেপে আদায় করতেন যে আমি মনে মনে বলতাম, তিনি কি সুরাহ ফাতিহা পাঠ করেছেন? ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাজরের আযান ও ইকামতের মাঝে দু’ রাক’আত সলাত সংক্ষেপে আদায় করতেন। (বুখারী পর্ব ১৯ : /২৮ হাঃ ১১৬৫, মুসলিম পর্ব ৬/১৪ হাঃ ৭২৪) [আল লু'লু ওয়াল মারজান : ৪২১]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث عَائِشَةَ، قَالَتْ: لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ مِنْهُ تَعَاهُدًا عَلَى رَكْعَتَيِ الْفَجْرِ
’আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)কোন নফল সলাতকে ফাজরের দু’রাক’আত সুন্নাতের চেয়ে অধিক গুরুত্ব প্রদান করতেন না। (বুখারী পর্ব ১৯ :/২৭ হাঃ ১১৬৩, মুসলিম পর্ব ৬ :/১৪, হাঃ ৬২৪) ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, । (বুখারী পর্ব ১৯ : /২৭ হাঃ ১১৬৩, মুসলিম হাঃ ,) [আল লু'লু ওয়াল মারজান : ৪২২]
হাদিসের মান : সহিহ হাদিস