(৪৪৮) মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা [হাদিসের সীমা (২৯৮ - ৩৯৭), সর্বমোট হাদিসঃ ১০০টি]

৫/৪৮. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১২টি]


নফল সলাত জামা’আতবদ্ধভাবে আদায় করার বৈধতা এবং মাদুর, কাপড় ইত্যাদি পবিত্র জিনিসের উপর সলাত আদায় করা।




40264 OK

(৩৮৬)

সহিহ হাদিস

حديث مَيْمُونَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَأَنَا حِذَاءَهُ، وَأَنَا حَائِضٌ، وَرُبَّمَا أَصَابَنِي ثَوْبُهُ إِذَا سَجَد قَالَتْ: وَكَانَ يُصَلِّي عَلَى الْخَمْرَةِ


মায়মূনাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সলাত আদায় করতেন তখন হায়েয অবস্থায় থাকা সত্ত্বেও আমি তাঁর বরাবর বসে থাকতাম। কখনো কখনো তিনি সাজদাহ করার সময় তাঁর কাপড় আমার গায়ে লাগতো। আর তিনি ছোট চাটাইয়ের উপর সলাত আদায় করতেন। (বুখারী পর্ব ৮ : /১৯ হাঃ ৩৭৯, মুসলিম ৫/৪৮, হাঃ ৫১৩) [আল লু'লু ওয়াল মারজান : ৩৮৬]


হাদিসের মান : সহিহ হাদিস