
حديث سَلَمَةَ، قَالَ: كُنَّا نُصَلِّي مَعَ النَّبيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَغْرِبَ إِذَا تَوَارَتْ بِالْحِجَابِ
সালামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, সূর্য পর্দার আড়ালে ঢাকা পড়ে যাওয়ার সাথে সাথেই আমরা নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে মাগরিবের সলাত আদায় করতাম। (বুখারী পর্ব ৯ : /১৮ হাঃ ৫৬১, মুসলিম ৫/৩৮, হাঃ ৬৩৬) [আল লু'লু ওয়াল মারজান : ৩৭০]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَنْصَرِفُ أَحَدُنَا وَإِنَّهُ لَيُبْصِرُ مَوَاقِعَ نَبْلِهِ
রাফি’ ইব্নু খাদীজ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে মাগরিবের সলাত আদায় করে এমন সময় ফিরে আসতাম যে, আমাদের কেউ (তীর নিক্ষেপ করলে) নিক্ষিপ্ত তীর পতিত হবার স্থান দেখতে পেতো। (বুখারী পর্ব ৯ : /১৮ হাঃ ৫৫৯, মুসলিম ৫/৩৮, হাঃ ৬৩৭) [আল লু'লু ওয়াল মারজান : ৩৭১]
হাদিসের মান : সহিহ হাদিস