(৪৪৮) মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা [হাদিসের সীমা (২৯৮ - ৩৯৭), সর্বমোট হাদিসঃ ১০০টি]

৫/৩৬. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৩টি]


ঐ ব্যক্তির দলীল, যিনি বলেন- সলাতুল উসত্বা হচ্ছে ‘আসরের সলাত।




40243 OK

(৩৬৫)

সহিহ হাদিস

حديث عَلِيٍّ رضي الله عنه، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ الأَحْزَابِ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَلأَ اللهُ بُيُوتَهُمْ وَقُبورَهُمْ نَارًا، شَغَلُونَا عَنِ الصَّلاَةِ الْوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ


‘আলী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আহযাব যুদ্ধের দিন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’আ করেন, ‘আল্লাহ তাদের (মুশরিকদের) ঘর ও কবর আগুনে পূর্ণ করুন। কেননা তারা মধ্যম সলাত (তথা ‘আসরের সলাত) থেকে আমাদেরকে ব্যস্ত করে রেখেছে, এমনকি সূর্য অস্তমিত হয়ে যায়।’ (বুখারী পর্ব ৫৬ : /৯৮ হাঃ ২৯৩১, মুসলিম ৫/৩৫ হাঃ ৬২৭) [আল লু'লু ওয়াল মারজান : ৩৬৫]


হাদিসের মান : সহিহ হাদিস



40244 OK

(৩৬৬)

সহিহ হাদিস

حديث جَابرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ جَاءَ يَوْمَ الْخَنْدَقِ بَعْدَمَا غَرَبَتِ الشَّمْسُ فَجَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ، قَالَ: يَا رَسولَ اللهِ مَا كِدْتُ أُصَلِّي الْعَصْرَ حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: واللهِ مَا صَلَّيْتُهَا فَقُمْنَا إِلَى بُطْحَانَ، فَتوَضَّأَ للِصَّلاَةِ، وَتَوَضَّأْنَا لَهَا، فَصَلَّى الْعَصْرَ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ


জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

খন্দকের দিন সূর্য অস্ত যাওয়ার পর ‘উমার ইব্‌নু খাত্তাব (রাঃ) এসে কুরাইশ গোত্রীয় কাফিরদের ভর্ৎসনা করতে লাগলেন এবং বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আমি এখনও ‘আসরের সলাত আদায় করতে পারিনি, এমন কি সূর্য অস্ত যায় যায়। নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন আল্লাহ্‌র শপথ! আমিও তা আদায় করিনি। অতঃপর আমরা উঠে বুতহানের দিকে গেলাম। সেখানে তিনি সলাতের জন্য উযূ করলেন এবং আমরাও উযূ করলাম; অতঃপর সূর্য ডুবে গেলে ‘আসরের সলাত আদায় করেন, অতঃপর মাগরিবের সলাত আদায় করেন। (বুখারী পর্ব ৯ : /৩৬ হাঃ ৫৯৬, মুসলিম ৫/৩৬, হাঃ ৬৩১) [আল লু'লু ওয়াল মারজান : ৩৬৬]


হাদিসের মান : সহিহ হাদিস