(৪৪৮) মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা [হাদিসের সীমা (২৯৮ - ৩৯৭), সর্বমোট হাদিসঃ ১০০টি]

৫/৩১. [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ৪৪টি]


পাঁচ ওয়াক্ত সলাতের সময়।




40232 OK

(৩৫৪)

সহিহ হাদিস

حديث أَبِي مَسْعُودٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي فَصَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ


বশীর ইব্‌নু আবূ মাস’ঊদ থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, একবার জিব্‌রীল (‘আ.) আসলেন, অতঃপর তিনি আমার ইমামত করলেন এবং তাঁর সঙ্গে সলাত আদায় করলাম। অতঃপর আমি তাঁর সঙ্গে সলাত আদায় করলাম। অতঃপরও আমি তাঁর সঙ্গে সলাত আদায় করলাম। অতঃপরও আমি তাঁর সঙ্গে সলাত আদায় করলাম। অতঃপর আমি তাঁর সঙ্গে সলাত আদায় করলাম। এ সময় তিনি তাঁর আঙ্গুলে পাঁচ ওয়াক্ত সলাত গুনছিলেন। (বুখারী পর্ব ৫৯ : /৬ হাঃ ৩২২১, মুসলিম ৫/৩১, হাঃ ৬১০) [আল লু'লু ওয়াল মারজান : ৩৫৪]


হাদিসের মান : সহিহ হাদিস



40233 OK

(৩৫৫)

সহিহ হাদিস

حديث أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا، فَدَخَلَ عَلَيْهِ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، فَأَخْبَرَهُ أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا وَهُوَ بِالْعِرَاقِ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو مَسْعُودٍ الأَنْصَارِيُّ؛ فَقَالَ: مَا هذَا يَا مُغِيرَةُ؛ أَلَيْسَ قَدْ عَلِمْتَ أَنَّ جِبْرِيلَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ فَصَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: بِهذَا أُمِرْتُ فَقَالَ عُمَرُ لِعُرْوَةَ: اعْلَمْ مَا تحَدِّثُ بِهِ، أَوَ إِنَّ جِبْرِيلَ هُو أَقَامَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقْتَ الصَّلاَةِ قَالَ عُرْوَةُ: كَذلِكَ كَانَ بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ


ইব্‌নু শিহাব (রহঃ) থেকে বর্ণিতঃ

‘উমার ইব্‌নু ‘আবদুল ‘আযীয (রহঃ) একদা কোনো এক সলাত আদায়ে বিলম্ব করলেন। তখন ‘উরওয়াহ ইব্‌নু যুবাইর (রাঃ) তাঁর নিকট গেলেন এবং তাঁর নিকট বর্ণনা করলেন যে, ইরাকে অবস্থানকালে মুগীরাহ ইব্‌নু শু’বা (রাঃ) একদা এক সলাত আদায়ে বিলম্ব করেছিলেন। ফলে আবূ মাস’ঊদ আনসারী (রাঃ) তাঁর নিকট গিয়ে বললেন, হে মুগীরাহ! এ কী? তুমি কি অবগত নও যে, জিব্‌রাঈল (আ.) অবতরণ করে সলাত আদায় করলেন, আর আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও সলাত আদায় করলেন। আবার তিনি সলাত আদায় করলেন। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও সলাত আদায় করলেন। পুনরায় তিনি সলাত আদায় করলেন এবং আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও সলাত আদায় করলেন। আবার তিনি সলাত আদায় করলেন এবং আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও সলাত আদায় করলেন। পুনরায় তিনি সলাত আদায় করলেন এবং আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও সলাত আদায় করলেন। অতঃপর জিব্‌রাঈল (আ.) বললেন, আমি এজন্য আদিষ্ট হয়েছি। ‘উমার (ইব্‌নু ‘আবদুল আযীয) (রহঃ) ‘উরওয়াহ (রহঃ)-কে বললেন, “তুমি যা রিওয়ায়াত করছ তা একটু ভেবে দেখ। জিব্‌রাঈলই কি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য সলাতের ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছিলেন?” ‘উরওয়াহ (রহঃ) বললেন, বাশীর ইব্‌নু আবূ মাস’ঊদ (রহঃ) তার পিতা হতে এরূপই বর্ণনা করতেন। (বুখারী পর্ব ৯ : /১ হাঃ ৫২১, মুসলিম ৫/৩১, হাঃ ৬১০) [আল লু'লু ওয়াল মারজান : ৩৫৫]


হাদিসের মান : সহিহ হাদিস



40234 OK

(৩৫৬)

সহিহ হাদিস

حديث عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا قَبْلَ أَنْ تَظْهَرَ


‘উরওয়াহ (রহঃ) থেকে বর্ণিতঃ

অবশ্য ‘আয়িশাহ্ (রাঃ) আমার নিকট বর্ণনা করেছেন যে, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এমন মুহূর্তে ‘আসরের সলাত আদায় করতেন যে, সুর্যরশ্মি তখনও তাঁর হুজরার মধ্যে থাকতো। তবে তা উপরের দিকে উঠে যাওয়ার পূর্বেই। (বুখারী পর্ব ৯ : /১ হাঃ ৫২২, মুসলিম ৫/৩১, হাঃ ৬১০, ৬১১) [আল লু'লু ওয়াল মারজান : ৩৫৬]


হাদিসের মান : সহিহ হাদিস