(৪৪৮) মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা [হাদিসের সীমা (২৯৮ - ৩৯৭), সর্বমোট হাদিসঃ ১০০টি]

৫/১২. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৮০টি]


সলাতে কঙ্কর স্পর্শ করা এবং মাটি সমান করা অপছন্দনীয়।




40196 OK

(৩১৮)

সহিহ হাদিস

حديث مُعَيْقيبٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فِي الرَّجُلِ يُسَوِّي التُّرَابَ حَيْثُ يَسْجُدُ، قَالَ: إِنْ كُنْتَ فَاعِلاً فَوَاحِدَةً


মু’আইকিব (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সে ব্যক্তি সম্পর্কে বলেছেন, যে সাজদাহ্‌র স্থান হতে মাটি সমান করে। তিনি বলেন, যদি তোমার একান্তই করতে হয়, তবে একবার। (বুখারী পর্ব ২১ : /৮ হাঃ ১২০৭, মুসলিম ৫/১২, হাঃ ৫৪৬) [আল লু'লু ওয়াল মারজান : ৩১৮]


হাদিসের মান : সহিহ হাদিস