(৪৪৭) সালাত [হাদিসের সীমা (২১৩ - ৪৪৮), সর্বমোট হাদিসঃ ৮৫টি]

৪/৫২. [মোট হাদিসঃ ৪টি] [অবশিষ্ট হাদিসঃ ৪টি]


একটি মাত্র কাপড়ে সলাত আদায় করা এবং তা পরিধানের নিয়ম।




40172 OK

(২৯৪)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ، أَنَّ سَائِلاً سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلاَةِ فِي ثَوبٍ وَاحِدٍ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوَلِكُلِّكُمْ ثَوْبَانِ


আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। এক ব্যক্তি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে একটি কাপড়ে সলাত আদায়ের মাসআলাহ জিজ্ঞেস করল। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উত্তরে বললেনঃ তোমাদের প্রত্যেকের কি দু’টি করে কাপড় রয়েছে?
(বুখারী পর্ব ৮ : /৪ হাঃ ৩৫৮, মুসলিম ৪/৫২, হাঃ ৫১৫) [আল লু'লু ওয়াল মারজান : ২৯৪]


হাদিসের মান : সহিহ হাদিস



40173 OK

(২৯৫)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ يُصَلِّي أَحَدُكُمْ فِي الثَّوْبِ الْوَاحِدِ لَيْسَ عَلَى عَاتِقَيْهِ شَيْءٌ


আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কেউ এক কাপড় পরে এমনভাবে যেন সলাত আদায় না করে যে, তার উভয় কাঁধে এর কোন অংশ নেই।
(বুখারী পর্ব ৮ : /৫ হাঃ ৩৫৯, মুসলিম ৪/৫২, হাঃ ৫১৬) [আল লু'লু ওয়াল মারজান : ২৯৫]


হাদিসের মান : সহিহ হাদিস



40174 OK

(২৯৬)

সহিহ হাদিস

حديث عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلاً بِهِ، فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ، وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ


‘উমার ইব্‌নু আবূ সালামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

‘উমার ইব্‌নু আবূ সালামাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে একটি মাত্র পোষাক জড়িয়ে উম্মু সালামাহ (রাঃ)-এর ঘরে সলাত আদায় করতে দেখেছি, যার প্রান্তদ্বয় তাঁর দুই কাঁধের উপর রেখেছিলেন।
(বুখারী পর্ব ৮ : /৪ হাঃ ৩৫৬, মুসলিম ৪/৫২, হাঃ ৫১৭) [আল লু'লু ওয়াল মারজান : ২৯৬]


হাদিসের মান : সহিহ হাদিস



40175 OK

(২৯৭)

সহিহ হাদিস

حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ: رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ، وَقَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ


থেকে বর্ণিতঃ

মুহাম্মদ ইব্‌নুল মুনকাদির (রহ.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)-কে এক কাপড়ে সলাত আদায় করতে দেখেছি। আর তিনি বলেছেনঃ আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এক কাপড়ে সলাত আদায় করতে দেখেছি।
(বুখারী পর্ব ৮ : /৩ হাঃ ৩৫৩, মুসলিম ৪/৫২, হাঃ ৫১৮) [আল লু'লু ওয়াল মারজান : ২৯৭]


হাদিসের মান : সহিহ হাদিস