
حديث سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: كَانَ بَيْنَ مُصَلَّي رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ الْجِدَارِ مَمَرُّ الشَّاةِ
সাহল ইব্নু সা‘দ (রাঃ) থেকে বর্ণিতঃ
সাহল ইব্নু সা‘দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সলাতের স্থান ও দেয়ালের মাঝখানে একটা বকরী চলার মত ব্যবধান ছিল।
(বুখারী পর্ব ৮ : /৯১ হাঃ ৪৯৬, মুসলিম ৪/৪৯, হাঃ ৫০৮) [আল লু'লু ওয়াল মারজান : ২৮৫]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث سَلَمَةَ، قَالَ: كَانَ جِدَارُ الْمَسْجِدِ عِنْدَ الْمِنْبَرِ مَا كَادَتِ الشَّاةُ تَجُوزُهَا
সালামা (রাঃ) থেকে বর্ণিতঃ
সালামা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ মাসজিদের দেয়াল ছিল মিম্বারের এত নিকট যে, মাঝখান দিয়ে একটা বকরীরও চলাচল কঠিন ছিল।
(বুখারী পর্ব ৮ : /৯১ হাঃ ৪৯৭, মুসলিম ৪/৪৯, হাঃ ৫০৯) [আল লু'লু ওয়াল মারজান : ২৮৬]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث سَلَمَةَ بْنِ الأَكْوَعِ قَالَ يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ: كُنْتُ آتِي مَعَ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ فَيُصَلِّي عِنْدَ الأُسْطُوَانَةِ الَّتِي عِنْدَ الْمُصْحَفِ، فَقُلْتُ يَا أَبَا مُسْلِمٍ أَرَاكَ تَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَ هذِهِ الأُسْطُوَانَةِ قَالَ: فَإِنِّي رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى الصَّلاَةَ عِنْدهَا
ইয়াযীদ ইব্নু আবূ ‘উবায়দ (রহ.) থেকে বর্ণিতঃ
ইয়াযীদ ইব্নু আবূ ‘উবায়দ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি সালামা ইব্নুল আকওয়া’ (রাঃ)-এর নিকট আসতাম। তিনি সর্বদা মাসজিদে নববীর সেই স্তম্ভের নিকট সলাত আদায় করতেন যা ছিল মাসহাফের নিকটবর্তী। আমি তাঁকে বললামঃ হে আবূ মুসলিম! আমি আপনাকে সর্বদা এই স্তম্ভ খুঁজে বের করে সামনে রেখে সলাত আদায় করতে দেখি (এর কারণ কী?) তিনি বললেনঃ আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এটি খুঁজে বের করে এর নিকট সলাত আদায় করতে দেখেছি।
(বুখারী পর্ব ৮ : /৯৫ হাঃ ৫০২, মুসলিম ৪/৪৯ হাঃ) [আল লু'লু ওয়াল মারজান : ২৮৭]
হাদিসের মান : সহিহ হাদিস