(৪৪৭) সালাত [হাদিসের সীমা (২১৩ - ৪৪৮), সর্বমোট হাদিসঃ ৮৫টি]

৪/৪৪. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২২টি]


সাজদাহ্‌র অঙ্গ-প্রত্যঙ্গ এবং চুল ও কাপড় গুটিয়ে না রাখা ও সলাতে চুল বেনি করা।




40154 OK

(২৭৬)

সহিহ হাদিস

حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: أُمِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ، وَلاَ يَكُفَّ شَعَرًا وَلاَ ثَوْبًا: الْجَبْهَةِ، وَالْيَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ وَالرِّجْلَيْنِ


ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাতটি অঙ্গের দ্বারা সাজদাহ্ করতে এবং চুল ও কাপড় না গুটাতে আদিষ্ট হয়েছিলেন। (অঙ্গ সাতটি হল) কপাল, দু’ হাত, দু’ হাঁটু ও দু’ পা।
(বুখারী পর্ব ১০ : /১৩৩ হাঃ ৮০৯, মুসলিম ৪৩/৪৪, হাঃ ৪৯০) [আল লু'লু ওয়াল মারজান : ২৭৬]


হাদিসের মান : সহিহ হাদিস