(৪৪৭) সালাত [হাদিসের সীমা (২১৩ - ৪৪৮), সর্বমোট হাদিসঃ ৮৫টি]

৪/৩৮. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ২৬টি]


সলাতের রূকনগুলো মধ্যম পন্থায় আদায় করা এবং তা সংক্ষিপ্ত করা ও পূর্ণ করা।




40150 OK

(২৭২)

সহিহ হাদিস

حديث الْبَرَاءِ، قَالَ: كَانَ رُكُوعُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسُجُودُهُ، وَبَيْنَ السَّجْدَتَيْنِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، مَا خَلاَ الْقِيَامَ وَالقُعُودَ، قَرِيبًا مِنَ السَّوَاءِ


বারাআ (রাঃ) থেকে বর্ণিতঃ

বারাআ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, সলাতে দাঁড়ানো ও বসা অবস্থা ব্যতীত নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর রুকূ‘ সাজদাহ্ এবং দু’ সাজদাহ্‌র মধ্যবর্তী সময় এবং রুকূ‘ হতে উঠে দাঁড়ানো, এগুলো প্রায় সমপরিমাণ ছিল।
(বুখারী পর্ব ১০ : /১২১ হাঃ ৭৯২, মুসলিম ৪/৩৮ হাঃ ৪৩১) [আল লু'লু ওয়াল মারজান : ২৭২]


হাদিসের মান : সহিহ হাদিস



40151 OK

(২৭৩)

সহিহ হাদিস

حديث أَنَسٍ رضي الله عنه قَالَ: إِنِّي لاَ آلُو أَنْ أُصَلِّي بِكُمْ كَمَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِنَا قَالَ ثَابِتٌ (راوي هذَا الْحَدِيثِ) كَانَ أَنَسٌ يَصْنَعُ شَيْئًا لَمْ أَرَكُمْ تَصْنَعُونَهُ، كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَامَ حَتَّى يَقُولَ الْقَائِلُ قَدْ نَسِيَ؛ وَبَيْنَ السَّجْدَتَيْنِ، حَتَّى يَقولَ الْقَائِلُ قَدْ نَسِيَ


আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

আনাস ইব্‌নু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে যেভাবে আমাদের নিয়ে সলাত আদায় করতে দেখেছি, কমবেশি না করে আমি তোমাদের সেভাবেই সলাত আদায় করে দেখাব।
সাবিত (রহ.) বলেন, আনাস ইব্‌নু মালিক (রাঃ) এমন কিছু করতেন যা তোমাদের করতে দেখিনা। তিনি রুকূ‘ হতে মাথা তুলে দাঁড়িয়ে এত বিলম্ব করতেন যে, কেউ বলত, তিনি (সিজ্‌দাহর কথা) ভুলে গেছেন।
(বুখারী পর্ব ১০ : /১৪০ হাঃ ৮২১, মুসলিম ৪/৩৮, হাঃ ৪৭২) [আল লু'লু ওয়াল মারজান : ২৭৩]


হাদিসের মান : সহিহ হাদিস