(৪৪৭) সালাত [হাদিসের সীমা (২১৩ - ৪৪৮), সর্বমোট হাদিসঃ ৮৫টি]

৪/৩০. [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ৪৫টি]


ফিতনার ভয় না থাকলে মহিলাদের মাসজিদে গমন এবং মহিলারা সুগন্ধি মেখে বাইরে যাবে না।




40131 OK

(২৫৩)

সহিহ হাদিস

حديث ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا اسْتَأْذَنَتِ امْرَأَةُ أَحَدِكُمْ إِلَى الْمَسْجِدِ فَلاَ يَمْنَعْهَا


ইব্‌নু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

ইব্‌নু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যদি তোমাদের কারো স্ত্রী মাসজিদে যাবার অনুমতি চায়, তাহলে তাকে নিষেধ করো না।
(বুখারী : পর্ব ৬৭ : /১১৬ হাঃ ৫২৩৮, মুসলিম ৪/৩০ হাঃ ৪৪২) [আল লু'লু ওয়াল মারজান : ২৫৩]


হাদিসের মান : সহিহ হাদিস



40132 OK

(২৫৪)

সহিহ হাদিস

حديث ابْنِ عُمَرَ، قَالَ: كَانَتِ امْرأَةٌ لِعُمَرَ تَشْهَدُ صَلاَةَ الصُّبْحِ وَالْعِشَاءِ فِي الْجَمَاعَةِ فِي الْمَسْجِدِ، فَقِيلَ لَهَا: لِم تَخْرُجِينَ وَقَدْ تَعْلَمِينَ أَنَّ عُمَرَ يَكْرَهُ ذَلِكَ وَيَغَارُ قَالَتْ: وَمَا يَمْنَعَهُ أَنْ يَنْهَانِي قَالَ: يَمْنَعُهُ قَوْلُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تَمْنَعُوا إِمَاءَ اللهِ مَسَاجِدَ اللهِ


ইব্‌নু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

ইব্‌নু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ‘উমার (রাঃ)-এর স্ত্রী (আতিকাহ্ বিনত যাযিদ) ফাজর ও ‘ইশার সলাতের জামা‘আতে মাসজিদে হাযির হতেন। তাঁকে বলা হল, আপনি কেন (সালাতের জন্য) বের হন? অথচ আপনি জানেন যে, ‘উমার (রাঃ) তা অপসন্দ করেন এবং মর্যাদা হানিকর মনে করেন। তিনি জবাব দিলেন, তা হলে এমন কি বাধা রয়েছে যে, ‘উমার (রাঃ) স্বয়ং আমাকে নিষেধ করছেন না? বলা হয়, তাঁকে বাধা দেয় আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বাণীঃ আল্লাহ্‌র বান্দিদের আল্লাহ্‌র মাসজিদে যেতে বারণ করো না।
(বুখারী পর্ব ১১ : /১৩ হাঃ ৯০০, মুসলিম ৪/৩০, হাঃ ৪৪২) [আল লু'লু ওয়াল মারজান : ২৫৪]


হাদিসের মান : সহিহ হাদিস



40133 OK

(২৫৫)

সহিহ হাদিস

حديث عَائِشَةَ، قَالَتْ: لَوْ أَدْرَكَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسَاجِدَ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ


আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, যদি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জানতেন যে, নারীরা কি অবস্থা সৃষ্টি করেছে, তাহলে বনী ইসরাঈলের নারীদের যেমন বারণ করা হয়েছিল, তেমনি এদেরও মাসজিদে আসা নিষেধ করে দিতেন। (রাবী) ইয়াহ্ইয়া ইব্‌নু সা‘ঈদ (রহ.) বলেন, আমি আমরাহ্ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, তাদের কি বারণ করা হয়েছিল? তিনি বললেন, হাঁ।
(বুখারী পর্ব ১০ : /১৬৩ হাঃ ৮৬৯, মুসলিম ৪/৩০, হাঃ ৪৪৫) [আল লু'লু ওয়াল মারজান : ২৫৫]


হাদিসের মান : সহিহ হাদিস