
حديث أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ كَانَ يُصَلِّي بِهِمْ فَيُكَبِّرُ كلَّمَا خَفَضَ وَرَفَعَ، فَإِذَا انْصَرَفَ قَالَ: إِنِّي لأَشْبَهُكُمْ صَلاَةً بِرَسُولِ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
আবূ সালামা ও আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
আবূ সালামা ও আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত যে, তিনি তাদের সঙ্গে সলাত আদায় করতেন এবং প্রতিবার উঠা বসার সময় তাক্বীর বলতেন। সলাত শেষ করে তিনি বললেন, তোমাদের মধ্যে আমার সলাতই আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সলাতের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ।
(বুখারী : পর্ব ১০ : /১১৫ হাঃ ৭৮৫, মুসলিম ৪/১০, হাঃ ৩৯২)
২১৯. আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি তাদের সঙ্গে সলাত আদায় করতেন এবং প্রতিবার উঠা বসার সময় তাক্বীর বলতেন। সলাত শেষ করে তিনি বললেন, তোমাদের মধ্যে আমার সলাতই আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সলাতের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ।
(বুখারী : পর্ব ১০ : /১১৫ হাঃ ৭৮৫, মুসলিম ৪/১০, হাঃ ৩৯২) [আল লু'লু ওয়াল মারজান : ২১৯]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث أَبي هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ، ثُمَّ يَقُولُ: سَمِعَ الله لِمَنْ حَمِدَهُ حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنَ الرُّكُوعِ، ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَهْوِي، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَسْجُدُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ؛ ثُمَّ يَفْعَلُ ذَلِكَ فِي الصَّلاَةِ كُلِّهَا حَتَّى يَقْضِيَهَا؛ وَيُكَبِّرُ حِينَ يَقُومُ مِنَ الثِّنْتَيْنِ بَعْدَ الْجُلُوسِ
আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাত আরম্ভ করার সময় দাঁড়িয়ে তাক্বীর বলতেন। অতঃপর রুকূ’তে যাওয়ার সময় তাক্বীর বলতেন, আবার যখন রুকূ’ হতে পিঠ সোজা করে উঠতেন তখনঃ سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ. বলতেন, অতঃপর দাঁড়িয়ে رَبَّنَا لَكَ الْحَمْدُ বলতেন। অতঃপর সাজদাহ্য় যাওয়ার সময় তাক্বীর বলতেন। এবং যখন মাথা উঠাতেন তখনও তাক্বীর বলতেন। আবার (দ্বিতীয়) সাজদাহ্য় যেতে তাক্বীর বলতেন এবং পুনরায় মাথা উঠাতেন তখনও তাক্বীর বলতেন। এভাবেই তিনি পুরো সলাত শেষ করতেন। আর দ্বিতীয় রাক‘আতের বৈঠক শেষে যখন (তৃতীয় রাক‘আতের জন্য) দাঁড়াতেন তখনও তাক্বীর বলতেন।
(বুখারী : পর্ব ১০ : /১১৭ হাঃ ৭৮৯, মুসলিম ৪/১০, হাঃ ৩৯২) [আল লু'লু ওয়াল মারজান : ২২০]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث عِمْرَانَ بْنِ حُصَيْنِ عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَا وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ، فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ كَبَّرَ، وَإِذَا نَهَضَ مِنَ الرَكْعَتَيْنِ كَبَّرَ؛ فَلَمَّا قَضَى الصَّلاَةَ أَخَذَ بِيَدِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ فَقَالَ: لَقَدْ ذَكَّرَنِي هذَا صَلاَةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ قَالَ: لَقَدْ صَلَّى بِنَا صَلاَةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
মুতার্রিফ ইব্নু ‘আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
মুতার্রিফ ইব্নু ‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি এবং ইমরান ইবনু হুসাইন (রাঃ) ‘আলী ইব্নু তালিব (রাঃ)-এর পিছনে সলাত আদায় করলাম। তিনি যখন সাজদাহ্য় গেলেন তখন তাক্বীর বললেন, সাজদাহ্ হতে যখন মাথা উঠালেন তখনও তাক্বীর বললেন, আবার দু’ রাকআতের পর যখন দাঁড়ালেন তখনও তাক্বীর বললেন। তিনি যখন সলাত শেষ করলেন তখন ইমরান ইব্নু হুসাইন (রাঃ) আমার হাত ধরে বললেন, ইনি (আলী রা.) আমাকে মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সলাত স্মরণ করিয়ে দিয়েছেন বা তিনি বলেছিলেন, আমাদের নিয়ে মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সলাতের ন্যায় সলাত আদায় করেছেন।
(বুখারী : পর্ব ১০ : /১১৬ হাঃ ৭৮৬, মুসলিম ৪/১০ হাঃ ৩৯৩) [আল লু'লু ওয়াল মারজান : ২২১]
হাদিসের মান : সহিহ হাদিস