(৪৪৬) হায়িয [হাদিসের সীমা (১৬৮ - ২১২), সর্বমোট হাদিসঃ ৪৫টি]

৩/২৪. [মোট হাদিসঃ ৪টি] [অবশিষ্ট হাদিসঃ ১৩টি]


আগুনে রান্না করা খাবার খেলে পুনরায় উযূ করতে হবে না।




40078 OK

(২০০)

সহিহ হাদিস

حديث عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ


‘আবদুল্লাহ ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

‘আবদুল্লাহ ইব্‌নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ একদা আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বকরীর কাঁধের গোশত খেলেন। অতঃপর সলাত আদায় করলেন, কিন্তু উযূ করলেন না।
(বুখারী পর্ব ৪ : /৫০ হাঃ ২০৭, মুসলিম ৩/২৪, হাঃ ৩৫৪) [আল লু'লু ওয়াল মারজান : ২০০]


হাদিসের মান : সহিহ হাদিস



40079 OK

(২০১)

সহিহ হাদিস

حديث عَمْرِو بْنِ أُمَيَّةَ، أَنَّهُ رَأَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ، فَدُعِيَ إِلَى الصَّلاَةِ فَأَلْقَى السِّكِّينَ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ


আমর বিন উমাইয়াহ (রাঃ) থেকে বর্ণিতঃ

আমর বিন উমাইয়াহ (রাঃ) হতে বর্ণিত। তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে একটি বকরীর কাঁধের গোশ্‌ত কেটে খেতে দেখলেন। এ সময় সলাতের জন্য আহ্বান হল। তিনি ছুরিটি ফেলে দিলেন, অতঃপর সলাত আদায় করলেন; কিন্তু উযূ করলেন না।
(বুখারী পর্ব ৪ : /৫০ হাঃ ২০৮, মুসলিম ৩/২৪, হাঃ ৩৫৫) [আল লু'লু ওয়াল মারজান : ২০১]


হাদিসের মান : সহিহ হাদিস



40080 OK

(২০২)

সহিহ হাদিস

حديث مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ عِنْدَهَا كَتِفًا، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَّضَّأْ


উম্মুল মু’মিনীন মাইমূনাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

উম্মুল মু’মিনীন মাইমূনাহ (রাঃ) হতে বর্ণিত। একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর নিকট (বকরীর) কাঁধের গোশত খেলেন, অতঃপর সলাত আদায় করলেন অথচ অযূ করলেন না।
(বুখারী পর্ব ৪ : /৫১ হাঃ ২১০, মুসলিম ৩/২৪, হাঃ ৩৫৬) [আল লু'লু ওয়াল মারজান : ২০২]


হাদিসের মান : সহিহ হাদিস



40081 OK

(২০৩)

সহিহ হাদিস

حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا فَمَضْمَضَ وَقَالَ: إِنَّ لَهُ دَسَمًا


ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। একদা আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দুধ পান করলেন। অতঃপর কুলি করলেন এবং বললেনঃ ‘এতে রয়েছে তৈলাক্ত বস্তু’।
(বুখারী পর্ব ৪ : /৫২ হাঃ ২১১, মুসলিম ৩/২৪, হাঃ ৩৫৮) [আল লু'লু ওয়াল মারজান : ২০৩]


হাদিসের মান : সহিহ হাদিস