(৪৪৬) হায়িয [হাদিসের সীমা (১৬৮ - ২১২), সর্বমোট হাদিসঃ ৪৫টি]

৩/১৫. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২১টি]


সলাত ছাড়া হায়িযওয়ালী নারীর উপর সওম কাযা করা ওয়াজিব।




40070 OK

(১৯২)

সহিহ হাদিস

حديث عَائِشَةَ، أَنَّ امْرَأَةً قَالَتْ لَهَا: أَتَجْزِي إِحْدَانَا صَلاَتَهَا إِذَا طَهُرَتْ فَقَالَتْ: أَحَرُورِيَّةٌ أَنْتِ كُنَّا نَحِيضُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلاَ يَأْمُرُنَا بِهِ، أَو قَالَتْ: فَلاَ نَفْعَلُهُ


আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

জনৈকা মহিলা ‘আয়িশাহ (রাঃ)-কে বললেনঃ হায়যকালীন কাযা সলাত পবিত্র হওয়ার পর আদায় করলে আমাদের জন্য চলবে কি-না? ‘আয়িশাহ (রাঃ) বললেনঃ তুমি কি হারূরিয়্যাহ? (খারিজীদের একদল) আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সময়ে ঋতুবতী হতাম কিন্তু তিনি আমাদের সলাত কাযার নির্দেশ দিতেন না। অথবা তিনি [‘আয়িশাহ (রাঃ)] বলেনঃ আমরা তা কাযা করতাম না।
(বুখারী পর্ব ৬ : /২০ হাঃ ৩২১, মুসলিম ৩/১৫, হাঃ ৩৩৫) [আল লু'লু ওয়াল মারজান : ১৯২]


হাদিসের মান : সহিহ হাদিস