(৪৪৬) হায়িয [হাদিসের সীমা (১৬৮ - ২১২), সর্বমোট হাদিসঃ ৪৫টি]

৩/২. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৪৩টি]


একই লেপের তলে হায়িযওয়ালী নারীর সাথে শয়ন।




40048 OK

(১৭০)

সহিহ হাদিস

حديث أُمِّ سَلَمَةَ، قَالَتْ: بَيْنَا أَنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُضْطَجِعَةٌ فِي خَمِيلَةٍ، حِضْتُ، فَانْسَلَلْتُ، فَأَخَذْتُ ثِيَابَ حَيْضَتِي؛ فَقَالَ: أَنُفِسْتِ قُلْتُ: نَعَمْ فَدَعَانِي فَاضْطَجَعْتُ مَعَهُ فِي الْخَمِيلَةِ


উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে একই চাদরের নীচে শুয়ে ছিলাম। হঠাৎ আমার হায়য দেখা দিলে আমি চুপি চুপি বেরিয়ে গিয়ে হায়যের কাপড় পরে নিলাম। তিনি বললেনঃ তোমার কি নিফাস দেখা দিয়েছে? আমি বললাম, ‘হাঁ’। তখন তিনি আমাকে ডাকলেন। আমি তাঁর সঙ্গে চাদরের ভেতর শুয়ে পড়লাম।
(বুখারী পর্ব ৬ : /২২ হাঃ ২৯৮, মুসলিম ৩/২, হাঃ ২৯৬) [আল লু'লু ওয়াল মারজান : ১৭০]


হাদিসের মান : সহিহ হাদিস



40049 OK

(১৭১)

সহিহ হাদিস

حديث أُمِّ سَلَمَةَ، قَالَتْ: وَكُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الْجَنَابَةِ


উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ ........ আমি ও নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একই পাত্র হতে পানি নিয়ে জানাবাতের গোসল করতাম।
(বুখারী পর্ব ৬ : /২১ হাঃ ৩২২, মুসলিম ৩/২, হাঃ ২৯৬) [আল লু'লু ওয়াল মারজান : ১৭১]


হাদিসের মান : সহিহ হাদিস