(৪৪৫) পবিত্রতা [হাদিসের সীমা (১৩৪ - ১৬৭), সর্বমোট হাদিসঃ ৩৪টি]

২/৩৩. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২টি]


রক্তের অপবিত্রতা এবং তা ধৌত করার পদ্ধতি।




40044 OK

(১৬৬)

সহিহ হাদিস

حديث أَسْماءَ قَالَتْ: جَاءتِ امْرَأَةٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: أَرَأَيْتَ إِحْدَانَا تَحِيضُ فِي الثَّوْبِ كَيْفَ تَصْنَعُ قَالَ: تَحُتُّهُ ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ وَتَنْضَحُهُ ثُمَّ تُصَلي فِيهِ


আসমা (রাঃ) থেকে বর্ণিতঃ

আসমা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, জনৈকা মহিলা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললেনঃ হে আল্লাহর রাসূল!) বলুন, আমাদের কারো কাপড়ে হায়যের রক্ত লেগে গেলে সে কী করবে? তিনি বললেনঃ সে তা ঘষে ফেলবে, তারপর পানি দিয়ে রগড়াবে এবং ভাল করে ধুয়ে ফেলবে। অতঃপর সেই কাপড়ে সলাত আদায় করবে।
(বুখারী পর্ব ৪ : /৬৩ হাঃ ২২৭, মুসলিম ২/৩৩, হাঃ ২৯১) [আল লু'লু ওয়াল মারজান : ১৬৬]


হাদিসের মান : সহিহ হাদিস