(৪৪৫) পবিত্রতা [হাদিসের সীমা (১৩৪ - ১৬৭), সর্বমোট হাদিসঃ ৩৪টি]

২/৩০. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৬টি]


মাসজিদে পেশাব ও অন্যান্য অপবিত্র দ্রব্যাদি ধৌত করার অপরিহার্যতা এবং মাটি না খুঁড়ে পানির সাহায্যে পরিষ্কার হয়।




40040 OK

(১৬২)

সহিহ হাদিস

حديث أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ أَعْرَابِيًّا بَالَ فِي الْمَسْجِدِ فَقَامُوا إِلَيْهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تُزْرِمُوهُ ثُمَّ دَعَا بِدَلْوٍ مِنْ مَاءٍ فَصُبَّ عَلَيْهِ


আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। একদা এক বেদুঈন মাসজিদে প্রস্রাব করলো। লোকেরা উঠে (তাকে মারার জন্য) তার দিকে গেল। আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তার প্রস্রাব করা বন্ধ করো না। অতঃপর তিনি এক বালতি পানি আনালেন এবং পানি প্রস্রাবের উপর ঢেলে দেয়া হলো।
(বুখারী পর্ব ৭৮ : /৩৫ হাঃ ৬০২৫, মুসলিম ২/৩০, হাঃ ২৮৪) [আল লু'লু ওয়াল মারজান : ১৬২]


হাদিসের মান : সহিহ হাদিস