(৪৪৫) পবিত্রতা [হাদিসের সীমা (১৩৪ - ১৬৭), সর্বমোট হাদিসঃ ৩৪টি]

২/১৮. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১৭টি]


ডান হাত দ্বারা ইস্তিন্জা করা নিষিদ্ধ।




40029 OK

(১৫১)

সহিহ হাদিস

حديث أَبِي قَتَادَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ، وَإِذَا أَتَى الْخَلاَءَ فَلاَ يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ وَلاَ يَتَمَسَّحْ بِيَمِينِهِ


আবূ কাতাদাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

আবূ কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমাদের কেউ যখন পান করে, তখন সে যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে। আর যখন শৌচাগারে যায় তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে যেন শৌচকার্য না করে।
(বুখারী পর্ব ৪ : /১৮ হাঃ ১৫৩, মুসলিম ২/১৮, হাঃ ২৬৭) [আল লু'লু ওয়াল মারজান : ১৫১]


হাদিসের মান : সহিহ হাদিস