(৪৪৪) ঈমান [হাদিসের সীমা (৫ - ১৩৩), সর্বমোট হাদিসঃ ১২৯টি]

১/৮৪. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৩টি]


নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম )-এর গোপনীয় বিশেষ প্রার্থনা যা হবে তাঁর উম্মাতের জন্য শাফা‘আত কামনা।




39999 OK

(১২১)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ، فَأُرِيدُ، إِنْ شَاءَ اللهُ، أَنْ أَخْتَبِيَ دَعْوَتِي شَفَاعَةً لأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ


আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রত্যেক নাবীর একটি (বিশেষ) দু‘আ রয়েছে। আমার সে দু‘আটি ক্বিয়ামাতের দিন আমার উম্মাতের শাফা‘আতের জন্য লুকিয়ে রাখার ইচ্ছে করছি ইনশা আল্লাহ্। (বুখারী পর্ব ৯৭ : /৩১ হাঃ ৭৪৭৪, মুসলিম ১/৮৬ হাঃ ১৯৮) [আল লু'লু ওয়াল মারজান : ১২১]


হাদিসের মান : সহিহ হাদিস



40000 OK

(১২২)

সহিহ হাদিস

حديث أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كُلُّ نَبِيٍّ سَأَلَ سُؤَالاً أَوْ قَالَ لِكُلِّ نَبِيٍّ دَعْوةٌ قَد دَعَا بِهَا فَاسْتُجِيبَتْ، فَجَعَلْتُ دَعْوَتِي شَفَاعَةً لأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ


আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ

আনাস (রাঃ) হতে বর্ণিত। নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যে, প্রত্যেক নাবীই যা চাওয়ার তা তিনি চেয়ে নিয়েছেন। অথবা নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রত্যেক নাবীকে যে দু‘আর অধিকার দেয়া হয়েছিল তিনি সে দু‘আ করে নিয়েছেন এবং তা কবূলও হয়ে গিয়েছে। কিন্তু আমি আমার দু‘আকে ক্বিয়ামাতের দিনে আমার উম্মাতের শাফা‘আতের জন্য রেখে দিয়েছি। (বুখারী পর্ব ৮১ : /১ হাঃ ৬৩০৫, মুসলিম ১/৮৬ হাঃ২০০) [আল লু'লু ওয়াল মারজান : ১২২]


হাদিসের মান : সহিহ হাদিস