(৪৪৪) ঈমান [হাদিসের সীমা (৫ - ১৩৩), সর্বমোট হাদিসঃ ১২৯টি]

১/৭৮. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২১টি]


ক্বিয়ামাত দিবসে মু’মিনগণ তাদের প্রতিপালক সুবহানাহু ওয়া তা‘আলাকে দেখবেন তার প্রমাণ।




39991 OK

(১১৩)

সহিহ হাদিস

حديث أَبِي مُوسَى، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: جَنَّتَانِ مِنْ فِضَّةٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا، وَجَنَّتَانِ مِنْ ذَهَبٍ، آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا، وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلاَّ رِدَاءُ الْكِبْر عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ


আবদুল্লাহ ইবনু কায়স (রাঃ) থেকে বর্ণিতঃ

‘আবদুল্লাহ ইবনু কায়স (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাল্লাল্লাহু‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, (জান্নাতের মধ্যে) দু’টি উদ্যান থাকবে। এ দু’টির সকল পাত্র এবং এর অভ্যন্তরের সকল বস্তু রৌপ্য নির্মিত হবে এবং (জান্নাতে) আরো দু’টি উদ্যান থাকবে। এ দু’টির সকল পাত্র এবং অভ্যন্তরীণ সমুদয় বস্তু সোনার তৈরী হবে। জান্নাতি ‘আদন এর মধ্যে জান্নাতী লোকেরা তাদের প্রতিপালকের দর্শন লাভ করবে। এ জান্নাতবাসী এবং তাদের প্রতিপালকের এ দর্শনের মাঝে আল্লাহ্‌র সত্তার ওপর জড়ানো তাঁর বড়ত্বের চাদর ব্যতীত আর কোন আড় থাকবে না। (বুখারী পর্ব ৬৫ : /৫৫ হাঃ ৪৮৭৮, মুসলিম ১/৮০ হাঃ ১৮০) [আল লু'লু ওয়াল মারজান : ১১৩]


হাদিসের মান : সহিহ হাদিস