(৪৪৪) ঈমান [হাদিসের সীমা (৫ - ১৩৩), সর্বমোট হাদিসঃ ১২৯টি]

১/৬৯. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৯টি]


আমাদের নাবী (সাল্লাল্লাহু‘আলাইহি ওয়া সাল্লাম)-এর শারী‘আত অনুযায়ী মানুষদের ফয়সালা দেয়ার জন্য ঈসা ইবনু মারইয়াম (‘আ.)-এর অবতরণ।




39973 OK

(৯৫)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمَا مُقْسِطًا، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الْخِنْزِيرَ، وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ


আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, শপথ সেই সত্তার, যাঁর হাতে আমার প্রাণ। অচিরেই তোমাদের মাঝে ন্যায় বিচারকরূপে মারইয়ামের পুত্র [ঈসা (আ.)] অবতরণ করবেন। তারপর তিনি ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিযয়াহ রহিত করবেন এবং ধন-সম্পদের এরূপ প্রাচুর্য হবে যে, কেউ তা গ্রহণ করবে না। (বুখারী পর্ব ৩৪ : /১০২ হাঃ ২২২২, মুসলিম ১/৭১, হাঃ ১৫৫) [আল লু'লু ওয়াল মারজান : ৯৫]


হাদিসের মান : সহিহ হাদিস



39974 OK

(৯৬)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ


আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমাদের মধ্যে মারইয়াম পুত্র ‘ঈসা (‘আ.) অবতরণ করবেন আর তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই হবে। (বুখারী পর্ব ৬০ : /৪৯ হাঃ ৩৪৪৯, মুসলিম ১/১৭ হাঃ ১৫৫) [আল লু'লু ওয়াল মারজান : ৯৬]


হাদিসের মান : সহিহ হাদিস