(৪৪৪) ঈমান [হাদিসের সীমা (৫ - ১৩৩), সর্বমোট হাদিসঃ ১২৯টি]

১/৫৩. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৫৭টি]


কাফিরের ভাল ‘আমালের বিধান যখন সে পরবর্তীতে ইসলাম গ্রহণ করে।




39955 OK

(৭৭)

সহিহ হাদিস

حديث حَكيمِ بْنِ حِزامٍ رضي الله عنه، قَالَ: قُلْتُ يا رَسُولَ اللهِ أَرَأَيْتَ أَشْياءَ كُنْتُ أَتَحَنَّثُ بِها في الْجاهِلِيَّةِ مِنْ صَدَقَةٍ أَوْ عَتاقَةٍ وَصِلَةِ رَحِمٍ، فَهَلْ فيها مِنْ أَجْرٍ فَقالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَسْلَمْتَ عَلى ما سَلَفَ مِنْ خَيْرٍ


হাকীম ইবনু হিযাম (রাঃ) থেকে বর্ণিতঃ

হাকীম ইবনু হিযাম (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আরয করলাম, হে আল্লাহর রাসূল! ঈমান আনয়নের পূর্বে (সওয়াব লাভের উদ্দেশে) আমি সদাকাহ প্রদান, দাসমুক্ত করা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ন্যায় যত কাজ করেছি সেগুলোতে সওয়াব হবে কি? তখন নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি যে সব ভালো কাজ করেছ তা নিয়েই ইসলাম গ্রহণ করেছ (তুমি সেসব কাজের সওয়াব পাবে)। (বুখারী পর্ব ২৪ : /২৪ হাঃ ১৪৩৬, মুসলিম ১/৫৫, হাঃ ১২৩, আহমাদ ১৫৩১৯) [আল লু'লু ওয়াল মারজান : ৭৭]


হাদিসের মান : সহিহ হাদিস