
حديث أَنَس قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ والِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعينَ
আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
আনাস (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয় হই। (বুখারী পর্ব ২ : /৮ হাঃ ১৫, মুসলিম ১/১৬ হাঃ ৪৪, আহমাদ ১২৮১৪) [আল লু'লু ওয়াল মারজান : ২৭]
হাদিসের মান : সহিহ হাদিস