
حديث عبْد اللهِ بْنِ عَمْرٍو أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الإِسْلامِ خَيْرٌ قَالَ: تُطْعِمُ الطَّعامَ وَتَقْرَأُ السَّلامَ عَلى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ
‘আবদুল্লাহ্ ইবনু ‘আমর (রাঃ) থেকে বর্ণিতঃ
‘আবদুল্লাহ্ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করল, ইসলামের কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে। (বুখারী পর্ব ২ : /৬ হাঃ ১২, মুসলিম ১/১৪ হাঃ ৪২) [আল লু'লু ওয়াল মারজান : ২৪]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث أَبي مُوسَى رضي الله عنه قَالَ: قَالُوا يا رَسُولَ اللهِ أَيُّ الإِسْلامِ أَفْضَلُ قَالَ: مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسانِهِ وَيَدِهِ
আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিতঃ
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, তারা (সাহাবীগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহ্বা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। (বুখারী পর্ব ২ : /৫ হাঃ ১১, মুসলিম ১/১৪ হাঃ ৪২) [আল লু'লু ওয়াল মারজান : ২৫]
হাদিসের মান : সহিহ হাদিস