(৪০৭) সাওম (রোযা) [হাদিসের সীমা (২০৯০ – ২৪৩৪), সর্বমোট হাদিসঃ ৩৪৫টি]

পরিচ্ছেদ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৫৩টি]


এ হাদীসের বর্ণনায় গায়লান ইব্‌ন জারীর (রহঃ) বর্ণনাভেদের উল্লেখ




17478 OK

(২৩৮২)

সহিহ লিগাইরিহি

أَخْبَرَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، قَالَ: أَنْبَأَنَا أَبُو هِلَالٍ، قَالَ: حَدَّثَنَا غَيْلَانُ وَهُوَ ابْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ وَهُوَ ابْنُ مَعْبَدٍ الزِّمَّانِيُّ، عَنْ أَبِي قَتَادَةَ، عَنْ عُمَرَ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرَرْنَا بِرَجُلٍ، فَقَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، هَذَا لَا يُفْطِرُ مُنْذُ كَذَا وَكَذَا، فَقَالَ: «لَا صَامَ وَلَا أَفْطَرَ» --- [حكم الألباني] صحيح لغيره


উমর (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমরা একবার রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে ছিলাম। আমরা এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলাম। সাহাবীরা বললেনঃ ইয়া নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! এই ব্যক্তি দীর্ঘ দিন পর্যন্ত সাওম (রোযা) ভঙ্গ করে না। রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তার সাওম (রোযা)ও গ্রহণযোগ্য নয় আর তার সাওম (রোযা) ভঙ্গও গ্রহণযোগ্য নয়। [সুনানে আন-নাসায়ী : ২৩৮২]


হাদিসের মান : সহিহ লিগাইরিহি



17479 OK

(২৩৮৩)

অন্যান্য

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ غَيْلَانَ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ مَعْبَدٍ الزِّمَّانِيَّ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِهِ فَغَضِبَ، فَقَالَ عُمَرُ: رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَسُئِلَ عَمَّنْ صَامَ الدَّهْرَ، فَقَالَ: «لَا صَامَ وَلَا أَفْطَرَ» أَوْ «مَا صَامَ وَمَا أَفْطَرَ» --- [حكم الألباني] سكت عنه الشيخ


আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে তার সাওম (রোযা) সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি রাগান্বিত হয়ে গেলেন, তখন উমর (রাঃ) বললেন যে, আমরা রব হিসাবে আল্লাহর উপর, ধর্ম হিসাবে ইসলামের উপর এবং রাসুল হিসাবে মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর সন্তুষ্ট। আরেকবার সর্বদা সাওম (রোযা) পালনকারী ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হলে তিনি বললেনঃ তার সাওম (রোযা) পালনও গ্রহণযোগ্য নয়। তার সাওম (রোযা) ভঙ্গও গ্রহণযোগ্য নয়। [সুনানে আন-নাসায়ী : ২৩৮৩]


হাদিসের মান : অন্যান্য