
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، قَالَ: «كُنَّا نُسَافِرُ فِي رَمَضَانَ فَمِنَّا الصَّائِمُ، وَمِنَّا الْمُفْطِرُ لَا يَعِيبُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ، وَلَا يَعِيبُ الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ»
আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেছেনঃ আমরা একবার রমযান মাসে সফর করছিলাম। আমাদের কতেক সাওম (রোযা) পালনকারী ছিলেন আর কতেক সাওম (রোযা) ভঙ্গকারী ছিলেন। কিন্তু আমাদের সাওম (রোযা) পালনকারীরাও সাওম (রোযা) ভঙ্গকারীদের তিরস্কার করছিলেন না আর সাওম (রোযা) ভঙ্গকারীরাও সাওম (রোযা) পালনকারীদের তিরস্কার করছিলেন না। [সুনানে আন-নাসায়ী : ২৩০৯]
হাদিসের মান : সহিহ হাদিস

أَخْبَرَنَا سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالْقَانِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ، عَنْ أَبِي مَسْلَمَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: «كُنَّا نُسَافِرُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ، وَلَا يَعِيبُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ، وَلَا يَعِيبُ الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ»
আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমরা একবার নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে সফর করছিলাম। আমাদের মধ্যে কতেক সাওম (রোযা) পালনকারী ছিলেন আর কতেক সাওম (রোযা) ভঙ্গকারী ছিলেন কিন্তু আমাদের সাওম (রোযা) পালনকারীরাও সাওম (রোযা) ভঙ্গকারীদের তিরস্কার করছিলেন না আর সাওম (রোযা) ভঙ্গকারীরাও সাওম (রোযা) পালনকারীদের তিরস্কার করছিলেন না। [সুনানে আন-নাসায়ী : ২৩১০]
হাদিসের মান : সহিহ হাদিস

أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مَنْصُورٍ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرٍ، قَالَ: «سَافَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَامَ بَعْضُنَا وَأَفْطَرَ بَعْضُنَا»
জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমরা রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে একবার সফর করছিলাম, আমাদের কতেক সাওম (রোযা) পালন করছিলেন আর কতেক সাওম (রোযা) ভঙ্গ করছিলেন। [সুনানে আন-নাসায়ী : ২৩১১]
হাদিসের মান : সহিহ হাদিস

أَخْبَرَنِي أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي نَضْرَةَ الْمُنْذِرِ، عَنْ أَبِي سَعِيدٍ، وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُمَا «سَافَرَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَصُومُ الصَّائِمُ وَيُفْطِرُ الْمُفْطِرُ، وَلَا يَعِيبُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ»
আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে সফর করছিলেন, তখন সাওম (রোযা) পালনকারীরা সাওম (রোযা) পালন করতেন আর সাওম (রোযা) ভঙ্গকারীরা সাওম (রোযা) ভঙ্গ করতেন। কিন্তু সাওম (রোযা) পালনকারীরাও সাওম (রোযা) ভঙ্গকারীদের তিরস্কার করতেন না আর সাওম (রোযা) ভঙ্গকারীরাও সাওম (রোযা) পালনকারীদের তিরস্কার করতেন না। [সুনানে আন-নাসায়ী : ২৩১২]
হাদিসের মান : সহিহ হাদিস