(৪০৭) সাওম (রোযা) [হাদিসের সীমা (২০৯০ – ২৪৩৪), সর্বমোট হাদিসঃ ৩৪৫টি]

পরিচ্ছেদ [মোট হাদিসঃ ৫টি] [অবশিষ্ট হাদিসঃ ১৩১টি]


এ প্রসঙ্গে হিশাম ইব্‌ন উরওয়াহ (রহঃ)-এর বর্ণনাভেদের উল্লেখ




17400 OK

(২৩০৪)

সহিহ হাদিস

خْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدِ بْنِ بِشْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ حَمْزَةَ بْنِ عَمْرٍو الْأَسْلَمِيِّ، أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصُومُ فِي السَّفَرِ؟ قَالَ: «إِنْ شِئْتَ فَصُمْ، وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ»


হামযা ইব্‌ন আমর আসলামী (রাঃ) থেকে বর্ণিতঃ

যে, তিনি রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলেনঃ আমি সফরকালীন অবস্থায় সাওম (রোযা) পালন করতে পারব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন করবে আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেলবে। [সুনানে আন-নাসায়ী : ২৩০৪]


হাদিসের মান : সহিহ হাদিস



17401 OK

(২৩০৫)

সহিহ হাদিস

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ اللَّانِيُّ، بِالْكُوفَةِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ الرَّازِيُّ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ حَمْزَةَ بْنِ عَمْرٍو، أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي رَجُلٌ أَصُومُ، أَفَأَصُومُ فِي السَّفَرِ؟ قَالَ: «إِنْ شِئْتَ فَصُمْ، وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ»


হামযা ইব্‌ন আমর (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বললেনঃ ইয়া রাসুলাল্লাহ্‌! আমি সর্বদা সাওম (রোযা) পালনকারী ব্যক্তি, আমি কি সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালন করব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর, আর যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল। [সুনানে আন-নাসায়ী : ২৩০৫]


হাদিসের মান : সহিহ হাদিস



17402 OK

(২৩০৬)

সহিহ হাদিস

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: إِنَّ حَمْزَةَ، قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ، أَصُومُ فِي السَّفَرِ؟ وَكَانَ كَثِيرَ الصِّيَامِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ شِئْتَ فَصُمْ، وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ»


আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন যে, হামযা (রাঃ) রাসুলুল্লাহ, (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বললেনঃ ইয়া রাসুলুল্লাহ্‌! আমি কি সফরকালীন অবস্থায় সাওম (রোযা) পালন করব? আর তিনি অধিক সাওম (রোযা) পালনকারী ছিলেন। তখন রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল। [সুনানে আন-নাসায়ী : ২৩০৬]


হাদিসের মান : সহিহ হাদিস



17403 OK

(২৩০৭)

হাসান সহিহ

أَخْبَرَنِي عَمْرُو بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: إِنَّ حَمْزَةَ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَصُومُ فِي السَّفَرِ؟ فَقَالَ: «إِنْ شِئْتَ فَصُمْ، وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ» --- [حكم الألباني] حسن صحيح


আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ হামযা (রাঃ) রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসুলুল্লাহ্‌! আমি কি সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালন করব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল। [সুনানে আন-নাসায়ী : ২৩০৭]


হাদিসের মান : হাসান সহিহ



17404 OK

(২৩০৮)

সহিহ হাদিস

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ حَمْزَةَ الْأَسْلَمِيَّ، سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّوْمِ فِي السَّفَرِ، وَكَانَ رَجُلًا يَسْرُدُ الصِّيَامَ، فَقَالَ: «إِنْ شِئْتَ فَصُمْ، وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ»


আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ

হামযা আসলামী (রাঃ) রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সফরকালীন অবস্হায় সাওম (রোযা) সম্পর্কে জিজ্ঞাসা করলেন আর তিনি সর্বদা সাওম (রোযা) পালনকারী ব্যক্তি ছিলেন। তখন রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল। [সুনানে আন-নাসায়ী : ২৩০৮]


হাদিসের মান : সহিহ হাদিস