(৪০৭) সাওম (রোযা) [হাদিসের সীমা (২০৯০ – ২৪৩৪), সর্বমোট হাদিসঃ ৩৪৫টি]

পরিচ্ছেদ [মোট হাদিসঃ ৪টি] [অবশিষ্ট হাদিসঃ ১৪৫টি]


মানসূর (রহঃ)-এর বর্ণনার পার্থক্য




17386 OK

(২২৯০)

সহিহ হাদিস

أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى مَكَّةَ فَصَامَ حَتَّى أَتَى عُسْفَانَ، فَدَعَا بِقَدَحٍ فَشَرِبَ - قَالَ شُعْبَةُ - فِي رَمَضَانَ» فَكَانَ ابْنُ عَبَّاسٍ، يَقُولُ: «مَنْ شَاءَ صَامَ وَمَنْ شَاءَ أَفْطَرَ»


ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মক্কার উদ্দেশ্যে বের হলেন এবং সাওম (রোযা) শুরু করলেন। যখন ‘উস্‌ফান১ নামক স্থানে পৌঁছলেন, এক পেয়ালা দুধ চেয়ে নিয়ে তা পান করলেন। শু’বা (রহঃ)-এর বর্ননায় “রমযান মাসে” এ উল্লেখ রয়েছে। ইব্‌ন আব্বাস (রাঃ) বলতেন, যার ইচ্ছা হল সাওম (রোযা) পালন করবে আর যার ইচ্ছা হয় সাওম (রোযা) ভঙ্গ করে ফেলবে। [সুনানে আন-নাসায়ী : ২২৯০]


[১. মক্কার অদূরে অবস্থিত একটি গ্রামের নাম।]


হাদিসের মান : সহিহ হাদিস



17387 OK

(২২৯১)

সহিহ হাদিস

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «سَافَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ، فَصَامَ حَتَّى بَلَغَ عُسْفَانَ، ثُمَّ دَعَا بِإِنَاءٍ فَشَرِبَ نَهَارًا، يَرَاهُ النَّاسُ ثُمَّ أَفْطَرَ»


ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একবার রমযানে সফর করলেন এবং সাওম (রোযা) শুরু করে ‘উসফান’ নামক স্থানে পৌছেলেন। অতঃপর একটি (দূধের) পাত্র চেয়ে নিয়ে তা দিনের বেলায় পান করলেন। লোকজন তাঁকে দেখছিল। তারপর সাওম (রোযা) ভঙ্গ করে ফেললেন। (সাওম (রোযা) ভঙ্গ করতে থাকলেন মক্কা পৌঁছা পর্যন্ত।) [সুনানে আন-নাসায়ী : ২২৯১]


হাদিসের মান : সহিহ হাদিস



17388 OK

(২২৯২)

সহিহ লিগাইরিহি

أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ، قَالَ: قُلْتُ لِمُجَاهِدٍ: الصَّوْمُ فِي السَّفَرِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ وَيُفْطِرُ» --- [حكم الألباني] صحيح لغيره


আওয়াম ইব্‌ন হাওশাব (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি বললেন, আমি মুজাহিদ (রহঃ)-কে বললাম, সফর অবস্থায় সাওম (রোযা) (কি পালন করতে হবে?) তিনি বললেন, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (সফর অবস্হায় কখনো) সাওম (রোযা) পালন করতেন (আবার কখনো) সাওম (রোযা) ভঙ্গ করতেন। [সুনানে আন-নাসায়ী : ২২৯২]


হাদিসের মান : সহিহ লিগাইরিহি



17389 OK

(২২৯৩)

সহিহ হাদিস

أَخْبَرَنِي هِلَالُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَقَ، قَالَ: أَخْبَرَنِي مُجَاهِدٌ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَامَ فِي شَهْرِ رَمَضَانَ، وَأَفْطَرَ فِي السَّفَرِ»


মুজাহিদ (রহঃ) থেকে বর্ণিতঃ

রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একবার রমযান মাসে সাওম (রোযা) শুরু করে তা সফরের মধ্যে ভঙ্গ করে ফেলেছিলেন। [সুনানে আন-নাসায়ী : ২২৯৩]


হাদিসের মান : সহিহ হাদিস