(৪০৭) সাওম (রোযা) [হাদিসের সীমা (২০৯০ – ২৪৩৪), সর্বমোট হাদিসঃ ৩৪৫টি]

পরিচ্ছেদ [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ১৪৮টি]


সফরকালীন অবস্থায় সাওম (রোযা) পালন করা এ বিষয়ে ইব্‌ন আব্বাস (রাঃ)-এর হাদীসে বর্ণনাভেদের উল্লেখ




17383 OK

(২২৮৭)

সহিহ লিগাইরিহি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: أَنْبَأَنَا سُوَيْدٌ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ شُعْبَةَ، عَنْ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فِي رَمَضَانَ فَصَامَ حَتَّى أَتَى قُدَيْدًا، ثُمَّ أُتِيَ بِقَدَحٍ مِنْ لَبَنٍ فَشَرِبَ وَأَفْطَرَ هُوَ وَأَصْحَابُهُ» --- [حكم الألباني] صحيح لغيره


ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একবার রমযান মাসে সফরে বের হলেন। যখন কুদায়দ নামক স্থানে পৌঁছলেন তখন একটি দূধের পেয়ালা আনা হলে তিনি এবং তার সাহাবীগণ তা পান করলেন এবং সাওম (রোযা) ভঙ্গ করে ফেললেন। [সুনানে আন-নাসায়ী : ২২৮৭]


হাদিসের মান : সহিহ লিগাইরিহি



17384 OK

(২২৮৮)

সহিহ হাদিস

أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا عَبْثَرٌ، عَنْ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْمَدِينَةِ حَتَّى أَتَى قُدَيْدًا، ثُمَّ أَفْطَرَ حَتَّى أَتَى مَكَّةَ»


ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন যে, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মদীনায় সাওম (রোযা) শুরু করে (সফর করে) কুদায়দ নামক স্থানে আসলেন এবং সাওম (রোযা) ভঙ্গ করে মক্কায় পৌঁছলেন। [সুনানে আন-নাসায়ী : ২২৮৮]


হাদিসের মান : সহিহ হাদিস



17385 OK

(২২৮৯)

সহিহ হাদিস

أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ: أَنْبَأَنَا الْحَسَنُ بْنُ عِيسَى، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَامَ فِي السَّفَرِ حَتَّى أَتَى قُدَيْدًا، ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ لَبَنٍ فَشَرِبَ، فَأَفْطَرَ هُوَ وَأَصْحَابُهُ»


ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সফরকালীন অবস্হায় সাওম (রোযা) শুরু করে কুদায়দ নামক স্থানে পৌঁছলেন এবং এক পেয়ালা দুগ্ধ চেয়ে নিয়ে পান করে তিনিও সাওম (রোযা) ভঙ্গ করে ফেললেন এবং তার সাহাবীগণও সাওম (রোযা) ভঙ্গ করে ফেললেন। [সুনানে আন-নাসায়ী : ২২৮৯]


হাদিসের মান : সহিহ হাদিস