
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ عَلَى الرَّاحِلَةِ»
ইব্ন উমর (রহঃ) থেকে বর্ণিতঃ
রাসুলুলাহ্ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কখনো কখনো যানবাহনের উপরও বিত্রের সালাত আদায় করে নিতেন। [সুনানে আন-নাসায়ী : ১৬৮৬]
হাদিসের মান : সহিহ হাদিস

أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ الْحَسَنِ بْنِ الْحُرِّ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، «كَانَ يُوتِرُ عَلَى بَعِيرِهِ، وَيَذْكُرُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ»
নাফি‘ (রাঃ) থেকে বর্ণিতঃ
ইব্ন উমর (রাঃ) কখনো কখনো তাঁর উটের উপর বিত্রের সালাত আদায় করে নিতেন এবং বলতেন যে, নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –ও অনুরূপ করতেন। [সুনানে আন-নাসায়ী : ১৬৮৭]
হাদিসের মান : সহিহ হাদিস

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، قَالَ: قَالَ لِي ابْنُ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ عَلَى الْبَعِيرِ»
সাঈদ ইব্ন ইয়াসার (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমাকে ইব্ন উমর (রাঃ) বলেছেন যে, রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কখনো কখনো তাঁর উটের উপরও বিত্রের সালাত আদায় করে নিতেন। [সুনানে আন-নাসায়ী : ১৬৮৮]
হাদিসের মান : সহিহ হাদিস