(৪০৫) বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত [হাদিসের সীমা (১৫৯৮ – ১৮১৭), সর্বমোট হাদিসঃ ২২০টি]

পরিচ্ছেদ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৩৫টি]


ভোর হওয়ার পূর্বে বিত্‌রের সালাত আদায় করার নির্দেশ




16779 OK

(১৬৮৩)

সহিহ হাদিস

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا مُحَمَّدٌ وَهُوَ ابْنُ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ وَهُوَ ابْنُ سَلَّامِ بْنِ أَبِي سَلَّامٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو نَضْرَةَ الْعَوَقِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْوِتْرِ، فَقَالَ: «أَوْتِرُوا قَبْلَ الصُّبْحِ»


আবূ নাদ্‌রাহ আওয়াকি (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি আবূ সাঈদ খুদ্‌রী (রাঃ) কে বলতে শুনেছেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বিত্‌রের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, তোমরা ভোর হওয়ার পূর্বেই বিত্‌রের সালাত আদায় করে নেবে। [সুনানে আন-নাসায়ী : ১৬৮৩]


হাদিসের মান : সহিহ হাদিস



16780 OK

(১৬৮৪)

সহিহ হাদিস

أَخْبَرَنَا يَحْيَى بْنُ دُرُسْتَ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْمَعِيلَ الْقَنَّادُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى وَهُوَ ابْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَوْتِرُوا قَبْلَ الْفَجْرِ»


আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা ফজরের সালাতের পূর্বেই বিত্‌রের সালাত আদায় করে নেবে। [সুনানে আন-নাসায়ী : ১৬৮৪]


হাদিসের মান : সহিহ হাদিস