(৩৯৭) ইমামত [হাদিসের সীমা (৭৭৭ – ৮৭৫), সর্বমোট হাদিসঃ ৯৯টি]

পরিচ্ছেদ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১৬টি]


মসজিদে ইমামের সঙ্গে জামা’আতে সালাত আদায় করলে




15955 OK

(৮৬০)

হাসান সহিহ

أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ سُلَيْمَانَ مَوْلَى مَيْمُونَةَ قَالَ: رَأَيْتُ ابْنَ عُمَرَ جَالِسًا عَلَى الْبَلَاطِ وَالنَّاسُ يُصَلُّونَ قُلْتُ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ مَا لَكَ لَا تُصَلِّي؟ قَالَ: إِنِّي قَدْ صَلَّيْتُ. إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تُعَادُ الصَّلَاةُ فِي يَوْمٍ مَرَّتَيْنِ» --- [حكم الألباني] حسن صحيح


মায়মূনা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমি ইব্‌ন উমর (রাঃ)-কে বালাত নামক স্থানে উপবিষ্ট দেখলাম আর লোক তখন সালাত আদায় করছিল। আমি বললাম, হে আবূ আবদূর রহমান! আপনার কি হয়েছে, সালাত আদায় করছেন না কেন? তিনি বললেনঃ আমি সালাত আদায় করে ফেলেছি। আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, একদিনে এক সালাত দু’বার আদায় করা যাবে না। [১] [সুনানে আন-নাসায়ী : ৮৬০]


[[১] ফরয হিসেবে একদিনে এক ওয়াক্ত সালাত দু’বার আদায় বৈধ নয়।]


হাদিসের মান : হাসান সহিহ