(৩৯৬) কিব্‌লা [হাদিসের সীমা (৭৪২ – ৭৭৬), সর্বমোট হাদিসঃ ৩৫টি]

পরিচ্ছেদ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩টি]


চামড়ার মোজা পরিধান করে সালাত আদায় করা




15869 OK

(৭৭৪)

সহিহ হাদিস

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ قَالَ: رَأَيْتُ جَرِيرًا «بَالَ ثُمَّ دَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ قَامَ فَصَلَّى». فَسُئِلَ عَنْ ذَلِكَ فَقَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ هَذَا»


হাম্মাম (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন: আমি জারীর (রাঃ)-কে দেখলাম যে, তিনি পেশাব করলেন, তারপর পানি আনিয়ে উযূ করলেন এবং মোজার উপর মসেহ করলেন, পরে উঠে সালাত আদায় করলেন। এ ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বললেন : আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এরূপ করতে দেখেছি। [সুনানে আন-নাসায়ী : ৭৭৪]


হাদিসের মান : সহিহ হাদিস