(৩৯৬) কিব্‌লা [হাদিসের সীমা (৭৪২ – ৭৭৬), সর্বমোট হাদিসঃ ৩৫টি]

পরিচ্ছেদ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৪টি]


এক বস্ত্রে সালাত




15858 OK

(৭৬৩)

সহিহ হাদিস

أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ سَائِلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلَاةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ فَقَالَ: «أَوَلِكُلِّكُمْ ثَوْبَانِ»


আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

যে, এক প্রশ্নকারী রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এক বস্ত্রে সালাত আদায় করা সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বললেন : তোমাদের প্রত্যেকের কি দু’খানা কাপড় রয়েছে ? [১] [সুনানে আন-নাসায়ী : ৭৬৩]


[[১] এতে বুঝা যায় যে, দু’কাপড়ে অর্থাৎ তহবন্দ ও চাদর কিংবা তহবন্দ ও জামায় সালাত আদায় উত্তম হলেও এক কাপড়েও তা জায়েয।]


হাদিসের মান : সহিহ হাদিস



15859 OK

(৭৬৪)

সহিহ হাদিস

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ أَنَّهُ «رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ»


উমর ইব্‌ন আবূ সালামা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এক বস্ত্রে তার দু’দিক তাঁর দুই কাধের উপর রেখে উম্মে সালামার ঘরে সালাত আদায় করতে দেখেছেন। [সুনানে আন-নাসায়ী : ৭৬৪]


হাদিসের মান : সহিহ হাদিস