(৩৯৪) আযান [হাদিসের সীমা (৬২৬ – ৬৮৭), সর্বমোট হাদিসঃ ৬২টি]

পরিচ্ছেদ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১১টি]


মুয়াজ্জিন যখন (আরবি) বলবেন, শ্রবণকারী কি বলবেন




15772 OK

(৬৭৭)

হাসান হাদিস

أَخْبَرَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى وَإِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْمِقْسَمِيُّ قَالَا: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ يَحْيَى، أَنَّ عِيسَى بْنَ عُمَرَ أَخْبَرَهُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ قَالَ: إِنِّي عِنْدَ مُعَاوِيَةَ إِذْ أَذَّنَ مُؤَذِّنُهُ، فَقَالَ مُعَاوِيَةُ كَمَا قَالَ الْمُؤَذِّنُ حَتَّى إِذَا قَالَ: حَيَّ عَلَى الصَّلَاةِ. قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ». فَلَمَّا قَالَ: حَيَّ عَلَى الْفَلَاحِ. قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ». وَقَالَ بَعْدَ ذَلِكَ مَا قَالَ الْمُؤَذِّنُ، ثُمَّ قَالَ: «سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مِثْلَ ذَلِكَ»


আলকামা ইব্‌ন ওয়াক্কাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন : আমি মুআবিয়া (রাঃ)-এর নিকট ছিলাম। যখন তাঁর মুয়ায্‌যিন আযান দিলেন তখন মু'আবিয়া (রাঃ) সে বাক্যগুলো বললেন, যেগুলো মুয়ায্‌যিন বলছিলেন। মুয়ায্‌যিন যখন বললেন : (حَيَّ عَلَى الصَّلَاةِ) তখন তিনি বললেন: (لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ) মুয়ায্‌যিন যখন (حَيَّ عَلَى الْفَلَاحِ) বললেন, তিনি বললেন (لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ) তারপর মুয়ায্‌যিন যে বাক্য বললেন, তিনিও সে বাক্য বললেন। তারপর বললেন : আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এরূপ বলতে শুনেছি। [সুনানে আন-নাসায়ী : ৬৭৭]


হাদিসের মান : হাসান হাদিস