
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مُجَمِّعِ بْنِ يَحْيَى الْأَنْصَارِيِّ قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَقَالَ: ` اللَّهُ أَكْبَرُ. اللَّهُ أَكْبَرُ فَكَبَّرَ اثْنَتَيْنِ، فَقَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَتَشَهَّدَ اثْنَتَيْنِ، فَقَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَتَشَهَّدَ اثْنَتَيْنِ `. ثُمَّ قَالَ: «حَدَّثَنِي هَكَذَا مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ قَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
মুহাম্মদ ইব্ন ইয়াহইয়া আনসারী (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন : আমি আবূ উমামা ইব্ন সাহল ইব্ন হুনায়ফ (রাঃ)-এর নিকট বসা ছিলাম। এ সময় মুয়ায্যিন আযান দিলেন। মুয়াযযিন দু’বার (আরবি) বললেন, তিনিও দু'বার বললেন। মুয়ায্যিন (আরবি) বললেন, তিনিও দু’বার বললেন। মুয়াযযিন (আরবি) বললেন, তিনিও দু’বার বললেন। তারপর তিনি বললেন, মুআবিয়া ইব্ন আবূ সুফিয়ান (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট থেকে আমাকে এরূপ বর্ণনা করেছেন। [সুনানে আন-নাসায়ী : ৬৭৫]
হাদিসের মান : সহিহ হাদিস

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مِسْعَرٍ، عَنْ مُجَمِّعٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: «سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَمِعَ الْمُؤَذِّنَ فَقَالَ مِثْلَ مَا قَالَ» --- [حكم الألباني] سكت عنه الشيخ
আবু উমামা ইব্ন সাহল (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন : আমি মুআবিয়া (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন মুয়ায্যিনের আযান শুনতেন, তখন তাকে মুয়ায্যিনের অনুরূপ বলতে শুনেছি। [সুনানে আন-নাসায়ী : ৬৭৬]
হাদিসের মান : অন্যান্য